
রাজনগর প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা ছাত্রদলের ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার (১০ জুন) রাতে মৌলভীবাজার জেলা ছাত্রদলের আহ্বায়ক জাকির হোসেন উজ্জ্বল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক গাজী মারুফ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটিতে রায়হান হাবিবকে সভাপতি এবং আফতাব উদ্দিনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
এছাড়া তিন সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন জামাল আহমদ, মোঃ ফারুক মিয়া এবং জাহিদুল ইসলাম। তিন যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আশরাফ উদ্দিন, মোঃ মুছাব্বির এবং মিজানুর রহমান।
সাংগঠনিক সম্পাদক করা হয়েছে হেলাল মিয়াকে এবং সহ-সাংগঠনিক সম্পাদক মনির হোসেনকে। দপ্তর সম্পাদক শুভ আহমদ, প্রচার সম্পাদক তাওহিদুল ইসলাম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কামিল আহমদ, আইন বিষয়ক সম্পাদক লৎফুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক লিটন মিয়া এবং অর্থ সম্পাদক আল আমিনকে করা হয়েছে।
সদস্য হিসেবে রয়েছেন সৈয়দ শাকিল, সুমন মিয়া, মিফতাহুল কবির, ফরিদ মিয়া এবং শাহিন আহমদ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302