
গোলাপগঞ্জ প্রতিনিধি: ৪ঠা জানুয়ারি ২০১৮ ছাত্রলীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকীকে স্বাগত জানিয়ে আনন্দ শোভাযাত্রা করেছে ঢাকা দক্ষিণ ডিগ্রী কলেজ ছাএলীগ শাঁখা। গতকাল ৪ঠা জানুয়ারি বৃহস্পতিবার বাংলাদেশ ছাত্রলীগের গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়। বেলা ২ টায় ঢাকা দক্ষিণ ডিগ্রী কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে ঢাকা দক্ষিণ বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে ফুলকলি সুইটস এর সামনে এসে শেষ হয়।
র্যালিতে অংশগ্রহণ কারী নেতা কর্মীদের হাতে ছাএলীগের দলীয় পতাকা ও প্ল্যাকার্ড দেখা যায়।
ঢাকা দক্ষিণ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি জুয়েল আহমদের সভাপতিত্বে ও ঢাকা দক্ষিণ ডিগ্রি কলেজ ছাএলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হোসাইন রবিনের নেতৃত্বে আয়োজিত বর্ণাঢ্য র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন- ছাএলীগের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা। বক্তব্যে ছাত্রলীগের নেতৃবৃন্দরা বলেন, ছাত্রলীগ হলো শিক্ষা, শান্তি ও প্রগতির পতাকাবাহী এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিজ হাতে গড়া সংগঠন। ১৯৪৮ সালের ৪ঠা জানুয়ারি ছাত্রলীগ প্রতিষ্ঠা হওয়ার পর আজ পূর্ণ হতে যাচ্ছে ৭০তম বছর। সময়ের প্রয়োজন মেটাতেই এগিয়ে চলা বাংলাদেশ ছাত্রলীগের নেতৃবৃন্দ বলেন, বাংলা ভাষার মর্যাদা ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় রাজপথে সদা সোচ্চার ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তারই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর তনয়া জননেত্রী শেখ হাসিনা পিতার দেখানো পথেই দেশকে উন্নয়নের মহাসড়কে পৌঁছে দিয়েছেন। আজ তিনি ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের সাহসী পদক্ষেপ নিয়েছেন। প্রত্যেকটি পদক্ষেপে বাংলাদেশ ছাত্রলীগ অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে এবং আগামীর সকল আন্দোলন সংগ্রামেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশ ছাত্রলীগ মহামারী ও বন্যাসহ সকল প্রাকৃতিক দুর্যোগ এবং ধান কাটাসহ প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রত্যেকটি নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করেছে। সেই ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
নেতৃবৃন্দ আরো বলেন, বঙ্গবন্ধু ও জননেত্রী শেখ হাসিনার প্রশ্নে কোনো আপোষ হবে না। বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে, সব অশুভ শক্তিকে পেছনে ফেলে, মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে, দেশগড়ার প্রত্যয়ে এগিয়ে যাবে বাংলাদেশ ছাত্রলীগ। এই প্রত্যয়ে ছাত্রলীগ অঙ্গীকারবদ্ধ ও ঐক্যবদ্ধ বলে তারা মন্তব্য করেন। বর্ণাঢ্য র্যালিতে ছাত্রলীগের সকল শাখার নেতৃবৃন্দসহ ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302