
স্টাফ রিপোর্টার: গতকাল বিকালে অনুমান ৪.২০ সময় সিলেট মেজরটিলা পয়েন্ট এলাকায় বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা তাদের দলীয় মিটিং শেষে বাড়ী ফেরার পথে বিএনপি-জামাতের সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীদের মতে, একটি পূর্বপরিকল্পিত মিছিল থেকে দেশীয় অস্ত্র নিয়ে ছাত্রলীগের কর্মীদের ওপর হামলা করা হয়। এতে ছাত্রলীগের অন্তত ১০-১৫ জন কর্মী আহত হয়েছেন। তাদের মধ্যে ফারহান আহমদ (২৫), রাহাত হোসেন (২২), শাওন আহমদ (২৮) মারুফ (২০) ও সৈয়দ জাফরুল হোসেনের (২১) অবস্থা গুরুত্বর আহতদের দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকজনের অবস্থা খারাপ। ছাত্রলীগ কর্মীরা অভিযোগ করে বলেন, দেশের স্থিতিশীলতা নষ্ট করতেই বিএনপি-জামাত বারবার এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে। তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যদিকে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং হামলায় জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে।