
বিয়ানীবাজার প্রতিনিধি : বিয়ানীবাজার পৌরশহরে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়ে গেছেন মোঃ জামাল হোসেন নামক স্থানীয় এক বিএনপি কর্মী। গত ১৫ ডিসেম্বর বিকাল ৫টার দিকে বাড়ি থেকে বের হন, এরপর আর গত ৩দিন থেকে তার কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। নিখোঁজ মোঃ জামাল হোসেন স্থানীয় মাথিউরা ইউনিয়নের সুতারকান্দি গ্রামের রেজান আলীর পুত্র।
জানা যায়, মোঃ জামাল হোসেন স্থানীয় বিএনপির একজন সক্রিয় কর্মী। দীর্ঘদিন থেকে রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত থাকার সুবাধে এলাকায় অনেকের সাথে তার রাজনৈতিক বিরোধ রয়েছে। ঘটনার দিন গত ১৫ ডিসেম্বর বিকাল ৫টার দিকে পৌরশহরে যাওয়ার উদ্দেশ্যে তিনি বাড়ি থেকে বের হন। এরপর রাতে আর তিনি বাড়ি ফিরে যাননি। রাত ১১টার দিকে তার স্ত্রী মোবাইল ফোনে কল দিলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। পরে পরিবারের সদস্য ও স্বজনরা খোঁজ করেও তার আর কোন সন্ধান পাননি। পরদিন হাসপাতাল, পুলিশ ষ্টেশনসহ সম্ভাব্য সকল স্থানে খোঁজ করেও এই রির্পোট লেখা পর্যন্ত গত ৩দিন থেকে তার কোন সন্ধান পাওয়া যায়নি। তার জীবনের নিরাপত্তা নিয়ে আশংকা দেখা দিয়েছে।
তার পরিবারের সদস্যরা আশংকা করছেন রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন মোঃ জামাল হোসেন, তাকে হয়তো গুম করা হয়েছে। এতে তার প্রাণহানীর আশংকায় পরিবারের সদস্যরা আতংকের মধ্যে রয়েছেন।
এই বিষয়ে নিখোঁজ মোঃ জামাল হোসেনের স্ত্রী সুলতানা আক্তার শিরিন বলেন, নিখোঁজ স্বামীকে উদ্ধার করতে বিয়ানীবাজার থানায় গিয়েছেলাম। কিন্তু থানার অফিসার ইনচার্জ কোন আইনী সাহায্য করেন নাই। পুলিশ অফিসার আমাকে বলেন, আমার স্বামী নাকি স্বেচ্ছায় কোথাও ঘুরতে গেছে, কিছু দিন গেলে ফিরে আসবে বলে আমাকে থানা থেকে বিদায় করে দিয়েছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302