নিজস্ব প্রতিনিধি: জৈন্তাপুর উপজেলার ২নং ইউনিয়নের আসামপারা গ্রামে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী ও বিএনপির মধ্য মারামারির খবর পাওয়া গেছে। গত ৩০/১২/২০১৮ ইং তারিখে সকাল ১০ ঘটিকা হইতে নির্বাচন কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শুরু হয়। বেলা ১২ ঘটিকার দিকে ভোট কেন্দ্রের ভেতরে থাকা বিএনপি'র এজেন্টরা পুলিশের কাছে অভিযোগ করেন আওয়ামী লীগের নেতাকর্মীরা অবৈধভাবে ভোট দিতেছে। প্রথম পর্যায়ে পুলিশ বিষয়টি দেখিতেছে বলে বিএনপি'র নেতাকর্মীদের থামায়। কিন্তু পুলিশ আদৌ আওয়ামী লীগের এই অবৈধ ভোট প্রদানে কোনরূপ-হস্তক্ষেপ করেনি কিন্তু বিএনপির সভাপতি, সহ-সভাপতি আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কোন প্রকার ঝামেলা ছাড়াই অবৈধ ভোট দেয়ার বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন। একপর্যায় বিএনপি নেতা কর্মীরা প্রতিবাদ করাকালীন স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে কথা কাটাকাটি শুরু হয় এবং পরবর্তীতে এটি বিশাল আকারের মারামারিতে রূপ নেয়। এসময় উভয় পক্ষের অনেক লোক আহত হন কিন্তু বাবার সাথে ভোটকেন্দ্রে ঘুরতে আসা আব্দুল মনাফ (১৬) মারাত্মকভাবে আহত হন। আব্দুল মনাফ জৈন্তাপুর উপজেলার বিএনপি নেতা আব্দুল মানিকের ছেলে। স্থানীয়রা আহত অবস্থায় আব্দুল মনাফকে চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে নিয়ে যান। ঘটনার বিষয়ে বিএনপি নেতা আব্দুল মানিক এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, এটি একটি পূর্ব পরিকল্পিত হামলা। তার ছেলেকে প্রাণে হত্যার উদ্দেশ্যে বাশের লাঠি দিয়ে পিটের মেরুদন্ডে আঘাত করা হয়। এতে সে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়।
ঘটনার সময় ভোটকেন্দ্রে ডিউটিতে মোতায়নরত পুলিশ আওয়ামী লীগের অবৈধ ভোট প্রদানের সাথে জড়িত ছিল বলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অভিযোগ করেন।
এ ঘটনায়, জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302