
স্টাফ রিপোর্টার : রাজনৈতিক প্রতিহিংসার জেরে সিলেট সদর উপজেলার বলাউরা বাজারে মিজানুর রহামানের কুল ড্রিংক্স ডিলারশীপ ও চাল, সিগারেটের পাইকারি দোকানে হামলা, লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ করে দোকান পুড়িয়ে দিয়েছে আওয়ামী লীগের ক্যাডার বাহিনীরা। গত ১৭ ডিসেম্বর ২০১৯ তারিখে সিলেটের সদর উপজেলার বলাউড়া বাজারের ব্যবসায়ী মিজানুর রহমানের দোকানে এঘটনা ঘটে।
জানা গেছে, গত ১৬ ডিসেম্বর ২০১৯ মহান বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সদর উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি নিজামুদ্দিনকে অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোর কারনে সেই অনুষ্ঠানে বাধা দেয় আওয়ামী লীগের ক্যাডাররা। ঘটনাস্থলে থাকা লোকজন, যুব সমাজ ও আওয়ামী ক্যাডারদের মধ্যে তর্কবিতর্ক শুরু করে আওয়ামী ক্যাডাররা দেশীয় বিভিন্ন ধরনের অস্ত্রসস্ত্র ও লাঠিসোঁটা দিয়ে অনুষ্ঠানে আসা ব্যাক্তিদের উপর আক্রমন করে। ওয়ার্ড ভিত্তিক অনুষ্ঠান হওয়ায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মিজানুর রহমান এবং তার দুই ভাই। তারা বাংলাদেশ জামায়াত ইসলামির রাজনীতির সাথে জড়িত এবং জামায়াতের ইউনিয়ন কমিটির নির্বাহী সদস্য। ঘটনাস্থলে মিজানুর রহমান এবং তার ভাইয়েরা আওয়ামী ক্যাডারদের সাথে তর্কে জড়িয়ে সংঘর্ষে মিজানুর এবং তার দুই ভাই গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এই ঘটনার জের ধরে রাজনৈতিক প্রতিহিংসা থেকে বলাউরা বাজারে মিজানুর রহমানের দোকানে ১৭ ডিসেম্বর ২০১৯ তারিখে হামলা, লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ দেওয়া হয়। এ ঘটনায় মিজানুর থানার মামলা করতে চাইলে আওয়ামী লীগ নেতা ও উপজেলা সেক্রেটারির বিরুদ্ধে কোনো মামলা নেওয়া হবে না বলে মিজানুর রহমানকে থানা থেকে হুমকি-ধামকি দিয়ে তাড়িয়ে দেয় জালালাবাদ থানা পুলিশ ও থানার কর্মরত ওসি।
স্থানীয় সূত্র জানা গেছে, আওয়ামী ক্যাডার বাহিনীর রাজনৈতিক প্রতিহিংসার জের ধরেই মিজানুর রহমানের দোকানে হামলা, লুটপাট ভাংচুর ও আগুন দিয়েছে। মিজানুর রহমান এবং তার ভাইয়েরা ইউপি নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সেক্রেটারি নিজামুদ্দিনের বিরোধীতা করায় আগে থেকেই তাদের পরিবারের উপর আওয়ামী লীগ ক্যাডারদের ক্ষোভ ছিলো। এসব কারণে সিলেট সদর উপজেলার বলাউরা বাজারে মিজানুর রহামানের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ করে দোকান পুড়িয়ে দিয়েছে আওয়ামী লীগের ক্যাডার বাহিনীরা।
এবিষয়ে জানতে চাইলে মিজানুর রহামান কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার আয় উপার্জনের একমাত্র পথ ছিল ব্যবসা প্রতিষ্ঠান। কিন্তু সদর উপজেলার নির্বাচন থেকে আওয়ামী লীগের সন্ত্রাসীরা আমার উপর রাজনৈতিক প্রতিহিংসার জেরে বলাউরা বাজারে অবস্থিত আমার দোকানে হামলা, লুটপাট, ভাংচুর ও অগ্নিসংযোগ করে দোকান পুড়িয়ে দিয়েছে আওয়ামী লীগের ক্যাডার বাহিনীরা। এঘটনায় দোষীদের শাস্তি দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302