একুশে নিউজ:: ইমপোর্ট ডার্মা কসমেটিক্স এক্সিকিউটিভস (আইডিসিই) ওয়েলফেয়ার এসোসিয়েশনের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টায় সিলেট নগরীর এক অভিজাত হোটেলে নির্বাচন অনুষ্ঠিত হয়। স্বতস্ফপূর্ত নিবার্চনে ভোটারদের প্রত্যেক্ষ ভোটে সভাপতি পদে বিজয়ী হন মো. আব্দুল মনাফ। তিনি পেয়েছেন ৩১ ভোট। সভাপতি পদে তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি হারুন রশিদ ২৭ ভোট পেয়ে পরাজিত হন।
বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন সৈয়দ রাহেল আহমদ। ৩১ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন মো. ফয়ছল মিয়া, তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. আমিরুল ইসলাম পেয়েছেন ২৭ ভোট।
পরে নিয়ম অনুযায়ী উপস্থিত সকলের সম্মতিক্রমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি হারুন রশিদ, সহ সভাপতি মো. সবুজ রানা, সহ সভাপতি শেখ কাইয়ূম আলী ও সহ সভাপতি আমির হোসেন, সহ-সাধারণ সম্পাদক মো. হাসিবুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ফয়ছল মিয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মো. আমিরুল ইসলাম, কামরুজ্জামান পিকে, অর্থ ও কোষাধ্যক্ষ সম্পাদক তামিম আহমদ, সহ অর্থ ও কোষাধ্যক্ষ সম্পাদক মো. রাফি, সাংস্কৃতিক সম্পাদক সুধা রঞ্জন দাস অপু ও সুমন দাশ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. আরিফ হোসাইন গাজী ও হাসানুর রহমান শাহীন, মহিলা বিষয়ক সম্পাদক মাহফুজ আক্তার দিবা।
উপদেষ্টা কমিটির নেতৃবৃন্দ বলেন, প্রধান উপদেষ্টা গোলাম সামদানী চৌধুরী, উপদেষ্টা মো. সাজ্জাদুল হোসেন, মো. সালা উদ্দিন, মো. সাহরুল ইসলাম, মো. হেলাল উদ্দিন মোল্লা।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302