
একুশেনিউজ ডেস্ক::
জগন্নাথপুরের সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী দিনার কামালীর সমর্থনে এক মতবিনিময় সভা বৃহস্পতিবার রাতে স্থানীয় পীরের গাঁও শাহদামড়ী বাজারে অনুষ্ঠিত হয়।
ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি দানিছ মিয়ার সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলামের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান পদপ্রার্থী দিনার কামালী, আব্দুর রহমান, ছায়েদ আলী, হাজী আলকাছ আলী মেম্বার, কদর আলী, আনছার আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজ আলী, আনছার কামালী, হান্নান মিয়া, ছানু কামালী, সিরাজ মিয়া, আব্দুর রহমান, লায়েক কামালী, ছুফিউল বশর, শিম্পু কামালী, শিব্বির, এলাইছ মিয়া, মাহবুব কামালী প্রমুখ।
সভায় আগামী নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী দিনার কামালী ইউনিয়নের সার্বিক উন্নয়নের লক্ষে সকলের সহযোগিতা কামনা করেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302