সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর বন্দরবাজার এলাকার আলফালাহ শপিং কমপ্লেক্সের নিচে গত ১৯ জানুয়ারি ২০২১ তারিখে মোটরসাইকেল পার্কিংকে কেন্দ্র করে বিরোধের জেরে মামুন বকস নামে এক ব্যক্তির হত্যাকাণ্ডের ঘটনায় কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামুন বকস ওই শপিং কমপ্লেক্সের নিরাপত্তাকর্মী (সিকিউরিটি গার্ড) হিসেবে কর্মরত ছিলেন।
মামলার এজাহার ও প্রদত্ত তথ্য অনুযায়ী, নিহত মামুন বকসের পিতা সোলেমান বকস বাদী হয়ে ২০ জানুয়ারি ২০২১ তারিখে সিলেট কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলাটির থানা মামলা নম্বর ১৭ এবং জিআর মামলা নম্বর ২৩৯। এতে দণ্ডবিধির ৩০২/৩৪ ধারায় অভিযোগ আনা হয়।
মামলায় চারজনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন—১ নম্বর আসামি জাবেদ, ২ নম্বর আসামি দেলোয়ার হোসেন, ৩ নম্বর আসামি আহমদ আল আফজল এবং ৪ নম্বর আসামি আহমদ আল মঞ্জুর।
মামলার বিবরণে উল্লেখ করা হয়, সিলেট নগরীর বন্দরবাজারে অবস্থিত আলফালাহ শপিং কমপ্লেক্সের নিচে মোটরসাইকেল পার্কিং নিয়ে আসামিদের সঙ্গে নিরাপত্তাকর্মী মামুন বকসের তর্কবিতর্কের সূত্র ধরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302