• ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ , ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২১শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

বন্দরবাজারে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার: সন্দেহজনক ৪ জন আটক

admin
প্রকাশিত ফেব্রুয়ারি ১, ২০২১
বন্দরবাজারে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার: সন্দেহজনক ৪ জন আটক

নিজস্ব প্রতিবেদক::
সিলেট নগরীর বন্দরবাজারস্থ লালাবাজারের আবাসিক হোটেল মোহাম্মদীয়ার পাশের ড্রেন থেকে এক অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধারের ঘটনায় সন্দেহভাজন ৪ জনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১ ফেব্রæয়ারি) দুপুর ১টা ১৫ মিনিটে তাদের আটক করে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ওসি এসএম আবু ফরহাদ। তিনি সিলেট প্রতিদিনকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। থানা নিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করা হবে। ধারণা করা হচ্ছে- হোটেল মোহাম্মদীয়ায় বাকবিতন্ডার জেরে হয়তো তাকে মারা হয়েছে।

আটককৃরাত হলেন, হোটেল মোহাম্মদীয়ার ম্যানেজার আব্দুর রউফ চৌধুরী (৪৪), সহকারী ম্যানেজার শামীম (২১), হোটেল কর্মচারী দেলোয়ার (২১) ও ফরিদ (২৪)।

এর আগে সকাল ৮টায় হোটেলের এক কর্মচারী লাশটি হোটেলের পেছনের দরজার সামনেই পড়ে দেখতে পায়। পরে ম্যানেজারকে বললে পুলিশে খবর দেওয়া হয়। কোতোয়ালী থানা পুলিশ লাশ উদ্ধার করে।

এখন পর্যন্ত লাশের কোন পরিচয় বা তার আত্মীয়স্বজনের কোন পরিচয় পাওয়া যায়নি।

লাশের শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি এসএম আবু ফরহাদ।