• ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি

শাহজালাল উপশহর হাইস্কুলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

admin
প্রকাশিত মার্চ ১৭, ২০২১
শাহজালাল উপশহর হাইস্কুলে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন

একুশেনিউজ ডেস্ক::
সিলেট নগরীর শাহজালাল উপশহর হাইস্কুলের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বুধবার (১৭ মার্চ) সকালে আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

স্কুলের প্রধান শিক্ষক লুৎফর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানেজির কমিটির সদস্য ডা. মো. আবুল কালাম।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন স্কুলের সহকারি প্রধান শিক্ষক মাহমুদ হাসান, অতিরিক্ত সহকারি প্রধান শিক্ষক আবদুল্লাহ আল জাফর, সিনিয়র শিক্ষক আবু বক্কর সিদ্দিকী, শ্যামরোজ ইসলাম, শাহানাজ আক্তার, রফিকুল ইসলাম, মাওলানা মোস্তাক আহমদ চৌধুরী, রুহুল আলম, কাজল মিয়া, দেলোয়ার হোসেন, নাজনীন চৌধুরী, াসিমা আক্তার, শাম্মী আক্তার, আব্দুস সালাম, তাহমিনা জান্নাত, নাহিদ ইসরাত রুমকি, লাবনী রানী দাস, মাহবুবা সুলতানা, রাবেয়া সুলতানা, মোস্তফা খাতুন, লুবনা আক্তার, খুরশীদ জাহান ঝিনুক, বিদ্যালয়ের শিক্ষার্থী মরিয়ম জান্নাত জাকিয়া, হাদি আহমদ প্রমুখ।