• ২০শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৬ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা শাওয়াল, ১৪৪৭ হিজরি

জাসাস নেতা রায়হানের সুস্থতা কামনা করেছে জেলা ও মহানগর জাসাস

admin
প্রকাশিত মার্চ ১৯, ২০২১
জাসাস নেতা রায়হানের সুস্থতা কামনা করেছে জেলা ও মহানগর জাসাস

একুশেনিউজ ডেস্ক::
সিলেট জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক রায়হান এইচ খানের করোনা আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ মার্চ) করোনা টেস্টে তার রিপোর্ট পজিটিভ আসে।

করোনা আক্রান্ত জাসাস নেতা রায়হান এইচ খানের সুস্থতা কামনা করেছেন সিলেট জেলা জাসাসের সভাপতি ও জেলা বিএনপির সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জসিম উদ্দিন, মহানগর জাসাসের সভাপতি মূসা রেজা চৌধুরী, জেলা জাসাসের সাধারণ সম্পাদক জয়নাল আহমেদ রানু ও মহানগর সাধারণ সম্পাদক তাজ উদ্দিন।