
একুশেনিউজ ডেস্ক::
সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর জাসাসের নেতৃবৃন্দ।
বুধবার (৫ মে) রাতে এক শোক বার্তায় সিলেট জেলা জাসাসের সভাপতি জসিম উদ্দিন, মহানগর জাসাসের সভাপতি মূসা রেজা চৌধুরী, জেলা জাসাসের সাধারণ সম্পাদক জয়নাল আহমেদ রানু, মহানগর জাসাসের সাধারণ সম্পাদক তাজ উদ্দিন মাসুম, সাংগঠনিক সম্পাদক সিরাজুল ইসলাম, জেলা জাসাসের সাংগঠনিক সম্পাদক রায়হান এইচ খান সহ নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য: সিলেট-৪ আসনের সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম বুধবার রাত ১০টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন থেকে প্যারালাইসিস, শ্বাসকষ্টসহ শারীরিক নানা সমস্যায় ভোগছিলেন। মঙ্গলবার (৪ মে) রাতে শারীরিক অবস্থার অবনতি হলে সিলেটে বেসরকারি একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি বুধবার রাতে শেষ নি:শ্বাস ত্যাগ করেনঃ।
দিলদার হোসেন সেলিম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদদের দায়িত্বে ছিলেন। তিনি ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদের নির্বাচনে সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হিসাবে নির্বাচিত হন। ২০০৮ ও ২০১৮ সালের নির্বাচনেও বিএনপি থেকে অংশগ্রহণ করে পরাজিত হন। তিনি গোয়াইনঘাট উপজেলার জাফলং চা বাগান সংলগ্ন রাধানগর গ্রামের বাসিন্দা।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302