• ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

টিলাগড় ক্লাবের নব নির্বাচিত সভাপতি কাউন্সিলর আজাদকে ছাত্রলীগ নেতা রায়হানের সংবর্ধনা

admin
প্রকাশিত জুন ১৩, ২০২১
টিলাগড় ক্লাবের নব নির্বাচিত সভাপতি কাউন্সিলর আজাদকে ছাত্রলীগ নেতা রায়হানের সংবর্ধনা

একুশেনিউজ ডেস্ক::
সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রিমিয়ার ডিভিশনের ক্লাব ঐতিহ্যবাহী টিলাগড় ক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদকে সংবর্ধনা প্রদান করেন সিলেট জেলা ছাত্রলীগ নেতা এম.এ রায়হান ।

রবিবার (১৩ জুন) নগরীর টিলাগড় পয়েন্ট এলাকায় ফুলের শুভেচ্ছা জানিয়ে এ সংবর্ধনা প্রদান করা হয় ।

এ সময় উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগ নেতা ছাত্রলীগ নেতা জুয়েল আহমেদ, আহমদ কবির অনিক, সালমান আহমেদ, পিংকু দাস, মুতালিব আহমদ, সুমন রানা, শিকিল আহমেদ, ফুয়াদ আহমদ, তুষার আহমদ, আরিফুর রহমান মাহি, আপন রহমান, মেহেরাব সহ প্রমুখ ।