• ২রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৭ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই রমজান, ১৪৪৭ হিজরি

ছাত্রদল নেতা শামীমের পিতার মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের শোক প্রকাশ

admin
প্রকাশিত জুলাই ১১, ২০২১
ছাত্রদল নেতা শামীমের পিতার মৃত্যুতে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের শোক প্রকাশ

একুশেনিউজ ডেস্ক::
সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ শামীম আহমদের পিতা সিদ্দীক মিয়া’র মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতৃবৃন্দ।

সিলেট জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক খালেদুর রহমান সানি স্বাক্ষরিত এক শোক বার্তায় সিলেট জেলা ছাত্রদলের সভাপতি আলতাফ হোসেন সুমন, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বী আহসান ও জেলার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন নাদিম গভীর শোক প্রকাশ করেন।

নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, শনিবার রাত ৯.৩০ ঘটিকার সময় সিলেট জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোঃ শামীম আহমদের পিতা সিদ্দীক মিয়া সিলেট সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন।