
নিউজ ডেস্ক::
কক্সবাজারে ভোট কেন্দ্রে গুলাগুলির ঘটনায় ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৭ জন। নিহতের নাম আক্তারুজ্জমান পুতু। তিনি খুরুশকুল ১নং ওয়ার্ডের তেতৈয়া এলাকার মমতাজ আহমেদের ছেলে এবং মেম্বার প্রার্থী শেখ কামালের চাচাতে ভাই বলে জানা গেছে।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে সদরের খুরুশখুল তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থী শেখ কামাল ও বাবুলের সমর্থকদের মধ্যে গুলাগুলির ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এ কেন্দ্রে ভোট গ্রহণ বন্ধ রয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কক্সবাজার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম। তিনি বলেন, গুলাগুলির ঘটনায় একজন নিহত হয়েছেন। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302