• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

সাংবাদিক টিপুর মুক্তি পরিষদের মানববন্ধন কাল

admin
প্রকাশিত ডিসেম্বর ৮, ২০২১
সাংবাদিক টিপুর মুক্তি পরিষদের মানববন্ধন কাল

একুশে নিউজ ডেস্ক :: ডিজিটাল নিরাপত্তা আইনে আটক দৈনিক সবুজ সিলেট পত্রিকার সিনিয়র ফটোগ্রাফার ও মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী নিজাম উদ্দিন টিপুর মুক্তির দাবিতে আগামীকাল বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) সকাল ১১ টায় নগরীর সোবহানীঘাটস্থ ট্রেড সেন্টারের সামনে টিপু মুক্তি পরিষদের ডাকে মানববন্ধন অনুষ্ঠিত হবে।

উক্ত মানববন্ধনে যথা সময়ে দলমত নির্বিশেষে সকলকে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছেন টিপু মুক্তি পরিষদের সদস্য সচিব সাংবাদিক এম. এ. মালেক।