• ৩রা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৮ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই রমজান, ১৪৪৭ হিজরি

মদন মোহন কলেজে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের হামলায় ছাত্রলীগ নেতা লিংকন দাস নিহত

admin
প্রকাশিত ডিসেম্বর ১৬, ২০২১

নিজস্ব প্রতিবেদক : মদন মোহন বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের কর্মীদের অতর্কিত হামলায় লিংকন দাস (২০) নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হন। বিগত ১৫/১২/২০২১ ইংরেজী বিকাল অনুমান ৫.০০ ঘটিকার সময় মদন মোহন কলেজ শাখার ক্যাম্পাসে অত্র শাখার ছাত্রলীগ আয়োজিত এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান চলাকালে বাংলাদেশ জামায়াতের ইসলামী সিলেট মহানগর শাখার অন্যতম সদস্য রাজিব মিয়া, আরিফুল ইসলাম, রাজু মিয়া গং এবং অত্র শাখার ইসলামী ছাত্র শিবিরের ক্যাডাররা একত্রে ছাত্রলীগের আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশীয় ধারালো অস্ত্র রামদা ইত্যাদি দিয়ে হামলা চালায় এবং উক্ত সাংস্কৃতিক অনুষ্ঠান ভুন্ডুল করে দেয়। তাদের হামলার কারণে কয়েকজন ছাত্রলীগ কর্মী আহত হন।

আসামীরা লিংকন দাস নামে একজন ছাত্রলীগ কর্মীর মাথার পিছনের দিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করিলে সে ঘটনাস্থলে নিহত হয়। আহতরা ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। নিহত ছাত্রলীগ কর্মী লিংকন দাস এর পরিবারের সদস্যদের নিকট জানতে চাইলে তারা বলেন আসামীদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের হইয়াছে। এ বিষয়ে কতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মহোদয়ের নিকট জানিতে চাহিলে তিনি বলেন, মদন মোহন বিশ্ববিদ্যালয়ে জামায়াতে ইসলামী এবং ইসলামী ছাত্র শিবিরের ক্যাডারারা ছাত্রলীগ আয়োজিত এক সাংস্কৃতিক অনুষ্ঠানে হামলা চালালে লিংকন দাস নামে এক ছাত্রলীগ কর্মী নিহত হয়। প্রাথমিক ভাবে আমার অনুমতি নিয়ে পুলিশ ঘটনাস্থল সরজমিন পরিদর্শন করিয়াছে। নিহতের পরিবার আসামীদের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করিয়াছেন। আসামীদের গ্রেফতারের জন্য পুলিশ তৎপর রহিয়াছে। এদিকে মদন মোহন বিশ্ববিদ্যালয় শাখার ছাত্রলীগের নেতৃবৃন্দ ও মহানগর ও জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ লিংকন দাস হত্যাকান্ডে গভীর শোক প্রকাশ করেছেন। তারা হত্যাকারীদের অনতিবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।