
সিলেটসহ দেশের সকল বীর মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধা সন্তানসহ দেশবাসীকে ইংরেজি নববর্ষ-২০২২ এর শুভেচ্ছা জানিয়েছেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট জেলা কমিটির নেতৃবৃন্দ।
শুক্রবার (৩১ ডিসেম্বর) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট জেলা কমিটির সভাপতি সৈয়দ আবু ফাহিম আজাদ সুমন ও সাধারণ সম্পাদক এন.এম ময়না মিয়া সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, বৈশিক মহামারি করোনাভাইরাসের কারনে সমগ্র বিশ্ব আজ এক সংকটময় মুহূর্ত পার করেছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী ও সাহসি নেতৃত্বে বাংলাদেশ আজ করোনা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। নতুন করে সারা বিশ্ব যখন করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন ও ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে আশঙ্কা প্রকাশ করছে তখন প্রধানমন্ত্রী সবাইকে মনোবল শক্ত করার আহ্বান জানাচ্ছেন। দেশের সকল দুর্যোগ মোকাবেলায় আওয়ামী লীগ সরকার জনগণের পাশে ছিল এবং থাকবে। তাই নতুন বছরে প্রধানমন্ত্রীর সহযাত্রী হয়ে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট জেলা কমিটির নেতৃবৃন্দ কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। নতুন বছর সবার জীবনে নিয়ে আসুক অনাবিল সুখ ও শান্তি।