নিজস্ব প্রতিবেদক :: দক্ষিণ সুরমা উপজেলার ১ নং মোল্লারগাও ইউনিয়নের লক্ষীবাসা ইসলামিয়া দাখিল মাদ্রাসার ছাত্র জমির মিয়া (১৭) খুন হওয়ার খবর পাওয়া যায়। জমির মিয়া মোল্লারগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকন মিয়ার ভাতিজা। খুনের বিষয়ে জানতে চাইলে মকন মিয়া বলেন ১ ফেব্রুয়ারী ২০২২ ইং মঙ্গলবার আমাদের লক্ষীবাসা গ্রামের মাদ্রাসা কর্তৃক আয়োজিত বাৎসরিক ওয়াজ মাহফিল চলছিলো, আমিও সেখানে উপস্থিত ছিলাম।
উক্ত ওয়াজ মহফিলে ধর্মীয় মতবাদ নিয়ে দুই পক্ষের মধ্যে একটি বিশৃঙ্খলার সৃষ্টি হয়। সেখানে উপস্থিত লোকজন দেখতে পায় যে, উত্তম কুমার চন্দ ও তার ভাই শান্ত কুমার চন্দ তাদের সহযোগী নিয়ে সেই বিশৃঙ্খলার সুযোগকে কাজে লাগিয়ে আমার ভাতিজাকে টার্গেট করে অতর্কিতভাবে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। সাথে সাথে আমরা সবাই সেখানে গিয়ে দেখি আমার ভাতিজার নিথর দেহ মাটিতে পড়ে আছে। সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। পারিবারিক পূর্ব শত্রুতার জের ধরে তারা আমার ভাতিজা কে হত্যা করেছে।আমার ছোট ভাই সাইদুল মিয়ার ছেলে জমির মিয়া পড়াশোনায় খুবই ভাল ছিল বলেই কান্নায় ভেঙ্গে পরেন। মামলার বিষয়ে জানতে চাইলে তিনি জানান উত্তর কুমার চন্দ ও শান্ত কুমার চন্দ কে আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন এবং তাদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানান।
দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জের সাথে কথা বললে তিনি জানান আসামীদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসব।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302