
ষ্টাফ রিপোর্টার : সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন ১৩নং ওয়ার্ডের ২ (দুই) বছর মেয়াদে ১৪ (চৌদ্দ) জনকে বিভিন্ন পদে অন্তর্ভূক্ত করে ছাত্রলীগের একটি আংশিক নবগঠিত কমিটি গঠনের খবর জানা গেছে।
জানা যায় বিগত ১৬/০৩/২০২২ ইংরেজী তারিখে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগর শাখার সভাপতি কিশওয়ার জাহান সৌরভ ও মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ নাঈম আহমদ উভয়ের উপস্থিতিতে সিলেট মহানগরের ১৩নং ওয়ার্ডের ছাত্রলীগের একটি আংশিক কমিটির অনুমোদন দেওয়া হয়।

উক্ত আংশিক কমিটির তালিকা নিম্নরুপ: সভাপতি হাসিন আরেফিন রাকী, সহ-সভাপতি সুমন আহমদ, সহ-সভাপতি উজ্জল আহমদ, সহ-সভাপতি হামিম চৌধুরী, সহ-সভাপতি সালমান আলী, সাধারণ সম্পাদক নাইম ফারাবী অনি, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল আলিফ, যুগ্ম সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ তৌহিদ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক তানবীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ইসতিয়াক আহমদ আদনান, সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ, সাংগঠনিক সম্পাদক শিমুল আহমদ, সাংগঠনিক সম্পাদক ফখর জামান।