• ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

ছাত্রদল নেতা রনির মায়ের মৃত্যুতে রেজাউল করিম নাচনের শোক

admin
প্রকাশিত মার্চ ২৩, ২০২২
ছাত্রদল নেতা রনির মায়ের মৃত্যুতে রেজাউল করিম নাচনের শোক

জাতীয়তাবাদী ছাত্রদল সিলেট মহানগর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক আলী ওয়াসিমুজ্জামান রনির মাতা ফৌজিয়া চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির সাবেক ক্রীড়া সম্পাদক রেজাউল করিম নাচন।

বুধবার (২৩ মার্চ) বিকেলে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি মরহুমার আত্মার মাগফেরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য; সিলেট মহানগর শাখার সাবেক সাংগঠনিক সম্পাদক আলী ওয়াসিমুজ্জামান রনির মাতা ফৌজিয়া চৌধুরী বুধবার (২৩ মার্চ) দুপুরে সিলেট নগরীর আল হারামাইন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।