
একুশেনিউজ ডেস্ক::
‘শাহ গ্রুপ মিম টিভি পরিবার অ্যাওয়ার্ড-২০২২’ সফলে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ এপ্রিল) বিকেলে নগরীর একটি চাইনিজ রেষ্টুরেন্টের হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
মিম টিভি ইউএসএ এ প্রোগ্রাম পরিচালক যুক্তরাষ্ট্র প্রবাসী জামাল আহমদের সভাপতিত্বে ও ‘শাহ গ্রুপ মিম টিভি পরিবার অ্যাওয়ার্ড-২০২২’ এর আহ্বায়ক কামাল আহমদ দুর্জয়ের পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ‘শাহ গ্রুপ মিম টিভি পরিবার অ্যাওয়ার্ড-২০২২’ এর সদস্য সচিব মোঃ আবুল হোসেন, সংগীত শিল্পী খোকন ফকির, সিনিয়র নাট্যকর্মী গৌরব দত্ত চৌধুরী, মো. শামীম আহমদ, সংগীত শিল্পী পরাগ রেনু তমা, নিত্যশিল্পী নীল মেঘলা প্রিয়া, অভিনেত্রী সাদিয়া আফরিন, জুবের আহমদ, মারুফ আহমদ দুলাল, লাহিন আহমদ, নাট্যকর্মী উত্তম কাব্য, বিশাল দাস, এনামুল হক সামি, মাহি রাজ, ইমা আক্তার, কেয়া মনি প্রমুখ।
মিম টিভি ইউএসএ এ ম্যানেজিং ডিরেক্টর যুক্তরাষ্ট্র প্রবাসী জামাল আহমদ বলেন, মিম টিভি সব সময় তারকা ও অভিনয় শিল্পীদের উন্নয়নে কাজ করে যাচ্ছে। সিলেটে সকল প্রতিভাবান শিল্পীদের সম্মাননা প্রদান করলে তারা আরো উৎসাহ হবেন, নাট্যঙ্গনকে এগিয়ে নিতে কাজ করবেন এই প্রত্যাশা করি।
‘শাহ গ্রুপ মিম টিভি পরিবার অ্যাওয়ার্ড-২০২২’ এর আহ্বায়ক কামাল আহমদ দুর্জয় বলেন, সিলেটে ২য় বারের মতো সিলেটী আন্তর্জাতিক নাটকের তারকাদের অ্যাওয়ার্ড প্রদান করা হবে। সিলেটের সকল নাট্যশিল্পীদের উৎসাহ দিতে অ্যাওয়ার্ড অনুষ্ঠান গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আগামী ১৩ মে শুক্রবার সিলেটে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302