
মানবতার সেবায় নিয়োজিত সামাজিক সংগঠন সিলেট ইয়াং ষ্টার প্রতি বছরের ন্যায় এ বছর ও ঈদ উপলক্ষ্যে ঈদ সামগ্রী বিতরন করা হয়।
রবিবার (১ মে) বিকেলে সুবিদবাজারস্থ সংগঠনের স্থায়ী অফিসে নিম্ন আয়ের মানুষদের মধ্যে এই ঈদ সামগ্রী বিতরন করা হয়।
ঈদ সামগ্রীর মধ্যে ছিল দুধ, চিনি, ময়দা, লাচ্ছি , সেমাই ইত্যাদি।
এসময় উপস্থিত ছিলেন সিলেট ইয়াং ষ্টার কেন্দ্রীয় কমিটির সভাপতি সৌরভ সোহেল,সাধারন সম্পাদক মোঃ রাসেল আহমদ,যুগ্ম সাধারন সম্পাদক ছদরুল ইসলাম লোকমান,যুগ্ম সাধারন সম্পাদক রোটারিয়ান ইমাম হাসান,ত্রান ও দুর্যোগ সম্পাদক লায়েক আহমদ,সদস্য মনির মিয়া, তোফায়েল আহমদ, নাছির মিয়া প্রমুখ।
উল্লেখ্য; যে ঈদ উপলক্ষ্যে সিলেট ইয়াং ষ্টারের সহযোগী সংগঠন ছাতক ইয়াং ষ্টার নগদ অর্থ বিতরন,জগন্নাথপুর ইয়াং ষ্টার খাদ্য সামগ্রী ও ঢাকা ইয়াং ষ্টার খাদ্য সামগ্রী বিতরন করা হয়।