
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জ জেলার ছাতকে পূর্ব শত্রæতার জেরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ফাহিম আহমদ নামের এক যুবক হত্যা করা হয়েছেন। বুধবার (৪ মে ২০২২) তারিখ রাতে উপজেলার পীরপুর ইউনিয়নের গোয়াসপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাহিম আহমদ আব্দুল মালিকের ছেলে।
স্থানীয় সুত্রে জানা যায়, খুন হওয়া ফাহিম দীর্ঘদিন ধরে ছাতক উপজেলার পীরপুর ইউনিয়নের গোয়াসপুর গ্রামে আব্দুল জলিলের দোকানে ম্যানেজার হিসেবে কর্মরত ছিলো। গত ৪ মে বুধবার বিকালে দোকানে পুলিশ এসে মাদকদ্রব্য পাওয়া গিয়েছে মর্মে দোকানটি সীলগালা করে দেয়। এসময় ওই দোকানের ম্যানেজার ফাহিম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঐ দিন রাত্রে কে বা কারা ফাহিমকে হত্যা করেছে, পরে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে পুষ্টমর্ডামের জন্য থানা প্রেরন করে।
এঘটনায় নিহতের পিতা আব্দুল মালিকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, তার ছেলে দীর্ঘদিন থেকে মোঃ আব্দুল জলিলের দোকানে ম্যানেজার হিসেবে কর্মরত ছিল। ঘটনার দিন বিকালে দিকে মো: আব্দুল জলিলের মেয়ে লুবাবা নাইমা তার বাড়িতে এসে ছেলেকে দেখে নেয়ার হুমকি দেয়। তিনি দাবি করেন এই ঘটনার সূত্র থেকেই তার ছেলেকে ঐদিন রাত হত্যা করা হয়। তিনি এ বিষয়ে বাদী হয়ে বৃহস্পতিবার ছাতক থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলা নং-১৪৫/২০২২, তারিখ: ৫ মে ২০২২ ইংরেজি। মামলার আসামীরা হলেন, মোছাঃ লুবাবা নাইমা, মো: মেহেদী, মোছা: ফারহানা বেগম ও মোঃ আব্দুল জলিলসহ অজ্ঞাতনামা আরো ২/৩ জন।
ঘটনার বিষয়ে জানতে চেয়ে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, ঘটনায় মামলা দায়ের করেছেন। আসামীদের গ্রেফতারে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে। আসামীদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তি দেওয়া হবে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302