
স্টাফ রির্পোটার : সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছদরুল ইসলাম লোকমান কে জেলে প্রেরন ও নিশর্ত মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে সিলেট জেলা ও মহানগর ছাত্রদল। সোমবার (২০ জুন) সিলেট নগরীর সুরমা পয়েন্ট থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নগরীর কোর্ট পয়েন্টে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সিলেট মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ফাহিম রহমান মৌসুমের সভাপতিত্বে, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আশরাফ উদ্দীন রাজিব এর পরিচালনায় বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাধারন সম্পাদক ফজলে রাব্বী আহসান,বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মুমিন, ইমাম উদ্দীন রুজেল,যুগ্ম সম্পাদক মির্জা অপু, মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক আজহার আলী অনিক, কোম্পানিগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক হিফজুর রহমান,সহ সাংগঠনিক সম্পাদক জুনায়েদ আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক সায়েব খান।
এসময় আরও উপস্থিত ছিলেন, সদর উপজেলা আহবায়ক কমিটির সদস্য রাশেদ আহমদ, এম সি কলেজ ছাত্রদলের যুগ্ম আহবায়ক রাজিব আহমদ,জেলা ছাত্রদলের সহ বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক সাকের আহমদ,৮নং ওয়ার্ড ছাত্রদলের আহবায়ক আরমান আহমদ, জেলা ছাত্রদলের সদস্য শাহানুর আহমদ, মহানগর ছাত্রদল নেতা আব্দুল হক, মনির মিয়া, নিজাম উদ্দিন, হাসান আহমেদ, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য-সচিব নাজমুল ইসলাম আখল, এম সি কলেজ ছাত্রদল নেতা আব্দুল কাওছার সাজন,মদন মোহন কলেজ ছাত্রদল নেতা শেখ নাদিম উদ্দীন, যুগ্ম আহবায়ক আনোয়ার হুসেন হ্নদয়, মোহন মোদী, সুয়েব, সুনাজ, মুহিবুর, রিপন, যুগ্ম আহবায়ক মাইদুল ইসলাম, তারেক আহমেদ, সবুজ, স্বপন মোদী, আতাউর, আলামিন কাজি, শাহীন, ফাহিম, সুহেল, জনি, জাকারিয়া, ইমন প্রমুখ।
মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন মহানগর ছাত্রদলের যুগ্ম সম্পাদক ছদরুল ইসলাম লোকমান কে জেলে প্রেরন করে গুম খুন সরকারের বিরোদ্বে আন্দোলন কে তামিয়ে রাখা যাবে না।অবিলম্বে লোকমান সহ সকল রাজবন্দিদের মুক্তি দিতে হবে।