• ২৫শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১২ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ৮ই রমজান, ১৪৪৭ হিজরি

৪১৯ জন যাত্রী নিয়ে সিলেট থেকে ছাড়লো হজের প্রথম ফ্লাইট

admin
প্রকাশিত জুন ২৮, ২০২২
৪১৯ জন যাত্রী নিয়ে সিলেট থেকে ছাড়লো হজের প্রথম ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক::
৪১৯ হজ যাত্রী নিয়ে সিলেট থেকে জেদ্দার উদ্দেশ্যে ছেড়ে গেছে বিমান।

মঙ্গলবার (২৮ জুন) সকাল ১০টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি সরাসরি সৌদি আরবের জেদ্দার উদ্দেশ্যে উড়াল দেয়।

সকালেই বিষয়টি নিশ্চিত করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফিন্যান্স ডিরেক্টর নওশাদ আহমেদ।

তিনি জানান, সিলেট থেকে এবারের হজের প্রথম ফ্লাইটে যাত্রী ছিলেন ৪১৯ জন। আগামী ৩০ জুন হজের দ্বিতীয় ফ্লাইট পরিচালনা করা হবে।

এর আগে গত ৫ জুন বাংলাদেশ থেকে এবারের হজের প্রথম ফ্লাইট সৌদি আরবে যায়। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের একটি ফ্লাইটে যাত্রী ছিলেন ৪১০ জন।

তখন বিমানের পক্ষ থেকে বলা হয়েছিল, এবার সিলেট থেকে হজের দুটি ডেডিকেটেড ফ্লাইট পরিচালনা করা হবে। যে ফ্লাইট দুটিতে শুধুমাত্র হজযাত্রীই থাকবেন। দুটি ফ্লাইটই সিলেট থেকে সরাসরি যাবে জেদ্দায়। এরই প্রেক্ষিতে আজ মঙ্গলবার প্রথম ফ্লাইট পরিচালনা করা হয়।