
উল্টো রথযাত্রার মধ্য দিয়ে শুক্রবার (৮ জুলাই) শেষ হবে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উৎসব। গত পহেলা জুলাই রথযাত্রা উৎসব শুরু হয়।
রথে জগন্নাথকে দর্শন করলে তাঁকে আর জন্ম নিতে হয় না। এ বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথের বিগ্রহ রেখে রথযাত্রা করেন সনাতন ধর্মাবলম্বীরা।
উল্টো রথে ভগবান জগন্নাথদেবকে গুন্ডিচা মন্দির থেকে লীলাচলে শ্রী শ্রী জগন্নাথদেবের মন্দিরে নিয়ে আসা হয়। এর আগে রথযাত্রার শুরুর দিন লীলাচল থেকে জগন্নাথদেবকে গুন্ডিচা মন্দিরে নেওয়া হয়। কথিত আছে, সত্যযুগে ইন্দ্রদ্যুম্ন রাজার স্ত্রী গুন্ডিচাকে শ্রীকৃষ্ণ সন্তান হিসেবে প্রতিবছর নয়দিন তাঁর কাছে থাকার প্রতিশ্রুতি দিয়ে ছিলেন। সেই প্রতিশ্রুতি রাখার জন্যই রথের শুরুর দিন গুন্ডিচা মন্দির থেকে লীলাচলে জগন্নাথদেবের মন্দিরে নিয়ে আসা হয়।
উল্টো রথযাত্রা উপলক্ষে ইসকন সিলেট মন্দিরে নানা মাঙ্গলিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।সকালে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শুরু হবে এ অনুষ্ঠান। এর মধ্যে হরিনাম সংকীর্তন, বিশ্ব শান্তি ও মঙ্গল কামনায় অগ্নিহোত্র যজ্ঞ, প্রসাদ বিতরণ, আলোচনা সভা, আরতি কীর্তন, ভাগবত কথা, সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভা পরে বিকাল ৩টায় ইসকন মন্দির থেকে বিশাল শোভাযাত্রা বের হবে। শোভাযাত্রাটি ইসকন মন্দির থেকে শুরু হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসকন মন্দিরে গিয়ে শেষ হবে। উল্টো রথটান শেষে মন্দিরে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্টিত হবে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302