
নিজস্ব প্রতিনিধি: গত ১২-১০-২০২২ইং ব্যবাসয়ী শাহ্ রুম্মান চৌধুরী তার ব্যবসা প্রতিষ্টান বোরকা গার্মেন্টস হইতে বাড়ি ফেরার পথে দুবৃর্তারা হামলা করে। আমরা জানতে পারি যে, শাহ্ রুম্মান চৌধুরী একজন ভালো ব্যাসায়ী তার ব্যাবসা প্রতিষ্টানের নাম বোরকা বাজার । শাহ রুম্মান ছাড়া ও আরো দুইজন ব্যাবসায়ী সহযোগী ছিলো। একজনের নাম কাওছার আহম্মেদ কামিল এবং অন্য জন শিপলু আহম্মেদ। শাহ্ রুম্মান চৌধুরী এর ৫০% শেয়ার ছিল এবং কাওসার আহমেদ কামিলের ২৫% আর শিপলু আহমদের ২৫% শেয়ার ছিল। তাদের মধ্যে কাওছার আহমদ কামিল লোভি ও সন্ত্রাসী লোক সে সব সময় অপকর্ম করে বেড়াত সে আইন অমান্য কারী লোক। সে চায় বোরকা গার্মেন্টস তার নামে থাকবে এবং এর মালিক সে হবে। গত ১২-১০-২০২২ইং তারিখে সে শাহ্ রুম্মান চৌধুরী কে বাজার থেকে বাড়ি ফেরার পথে কাওছার আহমদ কামিল এবং তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আক্রমন করে। রাত অনুমান ৯.২০ ঘটিকার সময় শাহ্ রুম্মান চৌধুরীকে পূর্ব পরিকল্পিত ভাবে রাস্তায় দাড় করায় সন্ত্রাসী ব্যবসায়ী কিছু কথা জিজ্ঞাসা করে এবং একপর্যায়ে তর্ক বিতর্ক জড়িয়ে পরে এই সময় তাদের পরিকল্পনা অনুযায়ী একজন হঠাৎ দুবৃর্তকারী উত্তেজিত হইয়া শাহ রুম্মান চৌধুরীকে মেরে ফেলার হুকুম দেয়। তখন তাদের হাতে থাকা দা, লাটি, চাকু বিদেশী অস্ত্র দিয়ে শাহ্ রুম্মান চৌধুরী এলোপাথারীভাবে মারধর শুরু করে। শাহ্ রুম্মান চৌধুরী শুর চিৎকার শুনিয়া আশপাশ লোকজন আগাইয়া আসিলে সন্ত্রাসীরা দৌড়িয়া পালায়া যায়। আশপাশ লোকজন/পথচারী শাহ্ রুম্মান চৌধুরীকে এই অবস্থা দেখিয়া রিক্সায় তুলিয়া তার প্রাণ বাচাঁতে চিকিৎসার জন্য নিকটস্থ উপজেলা হসপাতালে নিয়ে যান। বর্তমানে সে চিকিৎসারত অবস্থায় আছে। উক্ত ঘটনাকে কেন্দ্র করিয়া শাহ্ রুম্মান চৌধুরী বাদী হইয়া থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করেন।