নিজস্ব প্রতিনিধি : সিলেট আন্তর্জাতিক বাণিজ্য মেলার টাকা ভাগাভাগি করাকে কেন্দ্র করে ২২নং ও ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলরের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এসময় ২৩নং ওয়ার্ড কাউন্সিলর মুস্তাক আহমদ পক্ষের একজন নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
ঘটনার বিষয়ে স্থানীয় সূত্রে জানা যায়, ২২ ও ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর এর মধ্যে মেলার টাকা ভাগাভাগিকে কেন্দ্র করে পূর্ব হইতে বিরোধ চলিয়া আসিতেছে।
ঘটনার দিন (২৪ জানুয়ারী) সন্ধ্যার পর ২৩ নং ওয়াডর্ কাউন্সিলর এর পক্ষের সমর্থকরা টাকা তুলতে মেলার ভেতরে প্রবেশ করলে এ সময় ২২নং ওয়ার্ড কাউন্সিলর ফজলে রাব্বি মাসুমের পক্ষের সমর্থকরা তাদেরকে বাধা দেয়। এ সময় উভয় পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ ও মারামারি শুরু হইলে ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর মুস্তাক আহমদ পক্ষের একজন গুরুতর আহত হয় এবং তাকে দ্রুত রক্তাক্ত অবস্থায় উসমানী হাসপাতালে নিয়ে গেলে সে মৃত্যুবরণ করে।
ঘটনার বিষয়ে নিহতের পরিবার ইতিমধ্যে শাহপরান থানায় ১১ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করে। মামলার আসামিরা হলেন - তোফায়েল আহমদ, রকি আহমদ, কামরান আহমদ, আব্দুস শহীদ, সালাম মিয়া, রফিক উদ্দিন সহ অন্যান্যদের নাম জানা যায়নি।
এ বিষয়ে ২২ ও ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর এর সাথে যোগাযোগ করার চেষ্টা করলে তারা জানান ঘটনার সাথে তাদের কোন সম্পৃক্ততা নেই।
হত্যাকান্ডের বিষয়ে শাহপরান থানার অফিসার ইনচাজর্ এর সাথে যোগাযোগ করা হলে তিনি আমাদের প্রতিনিধিকে জানান, ঘটনার বিষয়ে নিয়মিত মামলা হয়েছে। যারা মেলার সুন্দর পরিবেশ নষ্ট করে এ হত্যাকান্ড ঘটিয়েছে তাদের দ্রত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302