• ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

admin
প্রকাশিত এপ্রিল ২৭, ২০২৩
সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ এপ্রিল) বিকাল ৩টায় তেমুখীস্থ শরীফ কমিউনিটি সেন্টারে পবিত্র ঈদুল ফিতরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

সিলেট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: হিরন মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ¦ শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী আনোরুজ্জামান চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন সিলেট সদর উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, বঙ্গবন্ধু ফাউন্ডেশন সিলেট জেলা ও জেলা এবং জেলা কৃষক লীগ ও সদর উপজেলা শ্রমিক লীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ ও তাতী লীগ সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।