নিজস্ব প্রতিবেদক : রাহেল আহমদ হত্যা মামলার এজাহার নামীয় ২নং আসামি চন্দন চন্দকে গ্রেফতার করেছে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই আমিনুল ইসলাম বুলবুল জানান যে, মামলা দায়েরের পর থেকে আসামিরা আত্মগোপন করে, তাদেরকে গ্রেফতার করতে আমরা সোর্স নিযুক্ত করি, এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিক্তিতে দিরাই থানার জগদল ইউনিয়নের সারংপাশা গ্রাম থেকে গতকাল রাত আনুমানিক ১১ ঘটিকার দিকে দিরাই থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করতে সক্ষম হই। এজাহার নামীয় অন্যান্য আসামিদের গ্রেফতার করতে আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। খুব শীগ্রই পলাতক আসামিদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসবো।
উল্লেখ্য যে বিগত ১০/০২/২০২০ ইংরেজি তারিখে দুপুর আনুমানিক ১২ ঘটিকার সময় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের উদ্দোগে মানব বন্ধন কর্মসূচি পালন কালে সাহেদ আহমদ গংরা বাধা প্রদান করে এতে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় পরবর্তীতে ব্যাপক সংঘর্ষের সৃষ্টি হয়।জালালাবাদ থানা পুলিশ এসে লাটিচার্জ করে উভয় পক্ষকে ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষ চলা কালে সাহেদ আহমদের ভাতিজা রাহেল আহমদ আঘাত প্রাপ্ত হয়ে মারা যায়। সাহেদ আহমদ বাদি হয়ে ১২ জনের নাম উল্লেখ পূর্বক একটি হত্যা মামলা দায়ের করেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302