• ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

আল্লামা ইউসুফ’র মৃত্যুতে মেয়র প্রার্থী মাওলানা মাহমুদুল হাসানের শোক

admin
প্রকাশিত জুন ২, ২০২৩
আল্লামা ইউসুফ’র মৃত্যুতে মেয়র প্রার্থী মাওলানা মাহমুদুল হাসানের শোক

সিলেটের সর্বজন শ্রদ্ধেয় আলেম, দারুল হাদিস হরিপুর বাজার মাদ্রাসার শায়খুল হাদীস ও শায়খ আব্দুল্লাহ হরিপুরী রহ. এর বিশিষ্ট খলিফা আল্লামা ইউসুফ এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সিলেট সিটি করপোরেশন নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি।

শুক্রবার (২ জুন) বিকালে এক শোক বার্তায় তিনি বলেন, আল্লামা ইউসুফ ছিলেন আমাদের মুরব্বি, আলেম সমাজের অভিভাবক ও প্রখ্যাত শায়খুল হাদীস। তাঁকে হারিয়ে আমরা অভিভাবক শুন্য হয়ে পড়েছি যা সহজে পূরণ হওয়ার নয়।

তিনি মরহুমের আত্বার মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।