
এই প্রচন্ড গরমেও থেমে নেই সিলেটে হাতপাখার প্রচারণা। ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত মেয়র প্রার্থী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি এই তীব্র তাপদাহেও সমানভাবে চালিয়ে যাচ্ছেন গণসংযোগ ও পথসভা। আজ তিনি গণসংযোগ করেছেন নগরীর ৩৭নং ওয়ার্ড নাজিরেরগাও এলাকা। ৩৮নং ওয়ার্ড নয়াবাজার বড়বাড়ি এলাকা ও টুকের বাজার এলাকায়। পথ সভা করেছেন ৪২নং ওয়ার্ডের শ্রীরামপুর বাজার, কুচাই, সুলতানপুর ও ৪১ নং ওয়ার্ড এর শারপিন, পশ্চিমবাগ ও ৪০ নং ওয়ার্ডের আলমপুর, গোটাঠিকর পয়েন্ট, ঘুশিঘাট বাজার এলাকায়।
এসময় তিনি বলেন, সিলেটে হাতপাখা এবার ইতিহাস সৃষ্টি করবে। যেখানেই যাচ্ছি ব্যাপক সাড়া পাচ্ছি। সবাই হাতাপাখাকে বেছে নিচ্ছেন সিলেট শহরের উন্নয়নের স্বার্থে। প্রকৃত উন্নয়ন ও আধ্যাত্মিক রাজধানী খ্যাত সিলেটের পবিত্রতা রক্ষায় হযরত শাহজালাল ও শাহপরান রহমাতুল্লাহ আলাইহি এর শহরে জনগণ আমাকেই বেছে নেবে। যোগ্যতা সততা আমানতদারিতার জন্য জনগণ আমাকেই নির্বাচিত করবে। যে কারণে জনগণের স্বতঃস্ফূর্ত সমর্থন পাচ্ছি।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি ডা.রিয়াজুল ইসলাম রিয়াজ, জেলা জয়েন্ট সেক্রেটারী মুফতি মুহাম্মদ আবু তাহের মিসবাহ, ইশা ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি মকবুল হোসেন, যুব আন্দোলন সিলেট জেলা সাধারণ সম্পাদক রাশহান বীন আজৃল, বামুক জেলা সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহমান, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক মুনতাসির আহমাদ ও কেন্দ্র অর্থ কল্যাণ সম্পাদক গাজী মোহাম্মদ আলী হায়দার প্রমুখ।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302