
নিজস্ব প্রতিবেদক : শ্রীমঙ্গল থানার অন্তর্গত ভূনবীর গ্রামের মৃত প্রনজিৎ কুমার পালের মেয়ে মুন্নী রানী পাল কলেজ থেকে বাড়ি ফেরার পথে অপহরণ হওয়ার খবর পাওয়া যায়।
সরজমিনে গিয়ে জানা যায়, গত ০৭/০৬/২০২৩ ইংরেজি রোজ বুধবার কলেজ থেকে বাড়ি ফেরার পথে অপহরণ করা হয়। অপহৃতা মুন্নী রানী পালের বড় ভাই পার্থ শক্তি পালের সাথে কথা বললে তিনি জানান যে, আমাদের এলাকার প্রভাবশালী মো: মিরাজ ইসলামের ছোট ভাই মনজু ইসলাম কলেজে যাওয়া আসার পথে প্রায়ই পথরোধ করে নানা ধরনের কুপ্রস্তাব দিত এসব কথা আমার ছোট বোন আমাকে জানালে আমরা ভয়ে তাকে কিছু দিন কলেজ যাওয়া বন্ধ করে দেই।। পরবর্তীতে তার পরিক্ষা সন্নিকটে থাকায় আবার নিয়মিত কলেজে পাঠাই।প্রতিদিনের ন্যায় আমার ছোট বোন কলেজে যায়। কলেজ শেষ করে যে সময়ে বাড়িতে আসে সেই সময় অতিক্রান্ত হওয়ার পর যখন বাড়িতে আসেনি তখন আমার বোনের ব্যবহৃত মোবাইল নাম্বারে কল দিলে মোবাইলটি বন্ধ পাই। সাথে সাথে আমি সহ আমাদের পরিবারের লোকজন তাকে খুঁজতে থাকি। সকল আত্মীয়-স্বজন ও তার সহপাঠীদের বাড়িতে খোঁজ করেও কোন সন্ধান পায়নি। নিরুপায় হয়ে শ্রীমঙ্গল থানায় একটি নিখোঁজ ডায়েরি করি। আমার ছোট বোনকে মনজু ইসলাম অপহরণ করেছে।
এই বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার একজন বলেন যে, দীর্ঘদিন থেকেই জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে এই পরিবারের সাথে মিরাজ ইসলাম তার ছোট ভাই মনজু ইসলাম নির্যাতন করে আসছে। এবং এই মেয়েটির পিতা প্রনজিৎ কুমার পালকে তারা হত্যা করেছে। এরই ধারাবাহিকতায় মুন্নী কে তারাই অপহরণ করেছে।