• ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

সিলেট হবে উন্নয়নের নগরী: সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান

admin
প্রকাশিত জুন ২১, ২০২৩
সিলেট হবে উন্নয়নের নগরী: সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র মো: আনোয়ারুজ্জামান চৌধুরী কে উন্নয়নের কান্ডারী হিসাবে বক্তরা আখ্যায়িত করেছেন। বিগত দিনে সিলেট সিটি এলাকায় তেমন কোন উন্নয়ন পরিলক্ষিত হয়নি। রাস্থা-ঘাট থেকে শুরু করে সর্বক্ষেত্রেই টেন্ডারবাজি, পেশী শক্তির মহড়া নিত্য নৈমিত্তিক ঘটনার অংশ হিসাবে দাবী করেন বক্তারা।

তাহারা বিগত বি.এন.পি সরকারের বিভিন্ন র্দূনীতির চিত্র তোলে ধরেন, স্থানীয় বিভিন্ন প্রজেক্টের কাজের পরিধি সংকুচিত করেন সাবেক সরকারের প্রভাবশালী একজন নেতা এবং মহানগর বিএনপির সহযোগী নেতাদের মধ্যে রয়েছেন গৌছ মিয়া, কোহিনূর আহমদ, রেজাউল হাসান কয়েছ লোদী, নুরুল ইসলাম মাসুম, কামাল হোসেন উল্লেখ্যযোগ্য। এদিকে সুদূর বিলাত হইতে সুখ, সাচ্ছন্দ্য ত্যাগ করে মেয়র আনোয়ারুজ্জামান এলাকার মানুষের ভালবাসার সেই প্রতিদান দিয়ে যাচ্ছেন। তারই অংশ হিসাবে গতকল্য নির্বাচনী গণ সংযোগ ও জন সমাবেশে অধ্যাপক জাকির হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন- সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান, জেলা ও দায়রা জজ কোর্টের পিপি নিজাম উদ্দিন, মহানগর নেতা এডভোকেট সালেহ আহমদ, জেলা পরিষদের চেয়ারম্যান নাছির উদ্দিন খাঁন, সিলেট জেলা মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান আজকে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি উন্নয়নের বাস্তব চিত্র, সম্ভাবনা এবং আগামী দিনের লক্ষ্য নিয়ে কথা বলার জন্য। আমাদের দেশ গত কয়েক বছরে যেসব অগ্রগতি অর্জন করেছে— অবকাঠামো, প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য ও অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে আমাদের সম্মিলিত প্রচেষ্টার ফল। আমরা দেখেছি নতুন সড়ক, সেতু, বিদ্যুৎ কেন্দ্র, সাশ্রয়ী বাসস্থান, ডিজিটাল সেবা, আধুনিক শিক্ষা ব্যবস্থা এবং কৃষি উৎপাদনের উন্নতি আমাদের জীবনকে আরও সহজ করেছে। আমাদের যুবসমাজ প্রযুক্তিতে এগিয়ে যাচ্ছে, নারীর অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে, গ্রাম-শহর সমান তালে উন্নয়নের ছোঁয়া পাচ্ছে। আমাদের সামনে আরও অনেক কাজ বাকি । আমাদের লক্ষ্য একটাই একটি সমৃদ্ধ, নিরাপদ, আধুনিক বাংলাদেশ গড়ে তোলা, যেখানে উন্নয়ন সবার দ্বারপ্রান্তে পৌঁছাবে। আসুন, আমরা সবাই মিলে দেশের উন্নয়নকে অব্যাহত রাখি এবং আগামী প্রজন্মের জন্য একটি শক্তিশালী ভবিষ্যৎ নিশ্চিত করি।