• ৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

গোলাপগঞ্জে সকালে এক যুবকের লাশ উদ্ধার এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি

admin
প্রকাশিত সেপ্টেম্বর ২২, ২০২৩

নিজস্ব প্রতিবেদক : গোলাপগঞ্জ উপজেলার ৮ নং ভাদেশ্বর ইউনিয়নের অন্তর্গত মোকাম বাজার থেকে ২০/৯ /২০২৩ ইং তারিখে রাত আনুমানিক প্রায় ৩ ঘটিকার দিকে জাহিদ মিয়া(২৮)নিহত হয়। যুবকের লাশ উদ্ধারের খবর পাওয়া যায় ২১/৯/২০২৩। সরজমিনে গিয়ে জানা যায় নিহত জাহিদ মিয়া তার নিজ বাড়ি থেকে সন্ধ্যার দিকে মোকাম বাজারে আসে রাত আনুমানিক ১০ ঘটিকা অতিক্রান্ত হওয়ার পরও বাড়িতে না ফেরায় তার পরিবারের লোকজন তার ব্যবহৃত মোবাইল নাম্বারে কল দিলে মোবাইলটি বন্ধ পাওয়া যায়। এতে পরিবারের লোকজন চিন্তিত হয়ে পড়েন। সাথে সাথে জাহিদের বন্ধুবান্ধব সহ সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তার কোন সন্ধান পাননি।

এ ব্যাপারে নিহত জাহিদ মিয়ার চাচা লাভলু মিয়ার সাথে কথা বললে তিনি জানান যে পর দিন সকালে আনুমানিক প্রায় ১০ ঘটিকার দিকে পূর্ববাগ গ্রামের সামছুল ইসলাম আমাকে মোবাইল ফোনে জানায় যে আমার ভাতিজার লাশ মোকাম বাজার রূপক দাশ ও আবিদ আহমদের দোকানের মধ্যখানে পড়ে আছে। তাৎক্ষণিক আমি সহ আমার পরিবারের লোকজন সেখানে গিয়ে দেখতে পাই আমার ভাতিজার নিতর দেহ মাটিতে পড়ে আছে এবং পুলিশ সদস্যরা সেখানে উপস্থিত । পরবর্তীতে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। মামলার বিষয়ে জানতে চাইলে লাভলু মিয়া বলেন আমার ভাতিজা হত্যার বিচার চাই পরিবার ও আত্মীয়-স্বজনের সাথে পরামর্শ করে মামলা করব।

গোলাপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান আমরা লোকমারফতে খবর পেয়ে মোকাম বাজারে যাই এবং সেখান থেকে লাশটি উদ্ধার করি। এই হত্যার সাথে কে বা কারা প্রত্যক্ষ অথবা পরোক্তভাবে জড়িত আছে তাদেরকে সনাক্ত করে দ্রুত আইনের আওতায় নিয়ে আসতে আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তাছাড়া অভিযোগ পাওয়া মাত্র আমরা আমাদের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।