
কুলাউড়া প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের অনুষ্ঠানে হামলার ঘটনা ঘটেছে। হামলায় সুরমা সন্ধ্যাকালীন স্কুলের সহকারী শিক্ষিকা ফাতেমা জহুরা অমি সহ ৩ জন শিক্ষক শিক্ষিকা আহত হয়েছে। ২৬/০৩/২০২৪ইং তারিখ বেলা সাড়ে ১১টার দিকে সুরমা নাই স্কুলের মাঠে এ হামলার ঘটনা ঘটে।
সূত্রে জানা গেছে, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করেন সুরমা সন্ধ্যাকালীন স্কুল। অনুষ্ঠান শুরুর পূর্বে একটি দেশাত্ববোধক গান পরিবেশন করেন স্কুলের ছাত্রছাত্রলীরা। গান চলাকালে হটাৎ ছাত্রশিবিরের বেশ কয়েক নেতাকর্মীরা এসে বাধা ও অনুষ্ঠানে ভঙ্গ করার পায়তারা করে এতে স্কুলে শিক্ষক-শিক্ষিকারা বিষয়টি সমাধান করার চেষ্টা করলে তারা না বুঝে অতর্কিত হামলা চালায়। এতে স্কুলের শিক্ষিকা ফাতেমা জহুরা অমি সহ ৩ জন গুরুতর আহত হন। হামলার খবর পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এসে হামলা নিয়ন্ত্রণে আনে।
সুরমা সন্ধ্যাকালীন স্কুলের প্রধান শিক্ষিকা দীবা রানী দেব বলেন, ছাত্র শিবিরের সন্ত্রাসীরা স্কুলে হামলা চালিয়েছে আমরা এই রকম ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, স্কুলে হামলার খবর শুনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302