• ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে রমজান, ১৪৪৭ হিজরি

জগন্নাথপুরে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট

admin
প্রকাশিত আগস্ট ৬, ২০২৪
জগন্নাথপুরে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট

জগন্নাথপুর প্রতিনিধি : সুনামগঞ্জের জগন্নাথপুরে উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফারজান রাজার বাড়ীতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।

গতকাল সোমবার (৫ আগস্ট) আওয়ামী লীগ সরকারের পতনের সংবাদে বিকাল ৩টার দিকে জগন্নাথপুর উপজেলার পাটলী গ্রামে ছাত্রলীগ নেতা ফারজান রাজার বাড়িতে এ ঘটনা ঘটে।

স্থানীয় জামায়াত ও বিএনপির নেতাকর্মীদের নেতৃত্বে ছাত্রলীগ নেতা ফারজান রাজার গ্রামের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুরসহ লুটপাট করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগ সহ-সভাপতি ওয়াহিদুর রাজার ছেলে ফারজান রাজা ওয়ার্ড ছাত্রলীগ থেকে শুরু করে ধারাবাহিকভাবে জগন্নাথপুর সরকারি ডিগ্রি কলেজ ছাত্রলীগ ও উপজেলা ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ভূমিকা ছিলেন। ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতিতে থাকায় এলাকায় দাপটের সঙ্গে চলাফেরা ছিল তাঁদের। যার ফলে আওয়ামী লীগ সরকার পতনের সংবাদে ক্ষোভত্ব জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা ছাত্রলীগ নেতা ফারজান রাজাকে হত্যা উদ্দেশ্যে তাঁর বাড়িতে হামলা চালায়। এসময় ফারজান রাজাকে না পেয়ে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর করে মালামাল লুটপাট করে নিয়ে যায় স্থানীয় জামায়াত বিএনপির লোকজন। এ ঘটনার পর থেকে ফারজান রাজা ও তার বাবা পলাতক রয়েছেন এবং তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার বেশকয়েক জন জানান, মূলত ফারজান রাজা ছাত্রলীগের রাজনীতিতে জড়িত থাকায় তাকে হত্যার উদ্দেশ্যে স্থানীয় জামায়াত বিএনপির লোকজন এ হামলা চালায়। এসময় তাকে পেলে হয়ত হত্যা করে পেলতো। কারণ সে ছাত্রলীগের নোংরা রাজনীতি করতো।

এ বিষয়ে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, হামলার খবর পেয়েছি। কিন্তু পুলিশ ঘটনাস্থলে যেতে পারিনি। কারণ পুলিশ নিজেই নিরাপত্তাহীনতায় রয়েছে।