নিজস্ব প্রতিবেদক : বিশ্বনাথ পৌরসভার ৭ নং ওয়ার্ডের সরীষপুর গ্রামের মৃত রানু কান্ত দাসের মেয়ে প্রিয়াঙ্কা রানী দাস অপহরণের খবর পাওয়া যায়। সরজমিনে গিয়ে প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা যায় গতকাল রাত্রে লাদেন মিয়া,মিজান মিয়া,শাহজাহান মিয়া,আতিক আলী, লায়েক মিয়া সহ বেশ কয়েকজন মিলে মৃত রানু কান্ত দাসের বাসায় অতর্কিত হামলা চালায় তাতে তাঁর স্ত্রী ও ছোট ছেলে রাহুল দাস সজীবকে এলোপাতাড়ি ভাবে মারপিট করে গুরুতর জখম করে। পরবর্তীতে তার মেয়ে প্রিয়াঙ্কা রানী দাসকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়।
প্রত্যক্ষদর্শীরা বলেন আমরা তাদের আর্তচিৎকার শুনে এগিয়ে এসে দেখতে পাই তারা মেয়েটিকে নিয়ে পালিয়ে যাচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন যে, পূর্ব শত্রুতার জের ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ায় দেশে কোন আইনের তৎপরতা না থাকার সুযোগকে কাজে লাগিয়ে এই ন্যাক্কারজনক ঘটনা প্রকাশ্যে ঘটিয়েছে। একটি পরিবারকে তিল তিল করে নিঃশেষ করে দিয়েছে একটি কুচক্রী মহল এবং সঙ্ঘবদ্ধ দখলবাজ প্রকৃতির লোক।
এই ব্যাপারে মেয়ের ভাই রাহুল দাস সজীবের সাথে কথা বললে তিনি কান্না জড়িত কন্ঠে শুধুমাত্র তার বোনের দ্রুত সন্ধানের দাবি জানান। পাশাপাশি তিনি এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের সহযোগিতা কামনা করেন।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302