নিজস্ব প্রতিবেদক: সরকার নিবন্ধিত সিলেট বিভাগের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সিলেট প্রতিদিন টুয়েন্টিফোর ডটকমের চীফ রিপোর্টার ও দৈনিকসিলেট ডটকমের স্টাফ রিপোর্টার শামীম আহমদ এর বাড়িতে সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আহমদ ও দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজার নির্দেশে ছাত্রদল নেতা জয়নাল আবেদিন রাহেল, সাব্বি, নোমান, ইমরান আহমদ সহ কয়েকজন নেতাকর্মীরা হামলা ও ভাংচুর করেছে। গত ০৫ আগষ্ট ২০২৪ তারিখ রাতে সাংবাদিক শামীম আহমদের সিলেট নগরীর কেওয়াপাড়া মিরের ময়দানস্থ ১০৬ বাসায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাংবাদিক শামীম আহমদ বর্তমানে যুক্তরাজ্যে রয়েছে। তিনি দেশে থাকাকালে বিএনপি নেতাকর্মীদের ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি, মাদক, চোরাচালান, অন্যায়ভাবে জায়গা দখল ও বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে একের পর এক সংবাদ প্রকাশ করে আসছিলেন। এতে বিএনপির ভাবমূর্তি ও দলের নেতাকর্মীদের সুনাম ক্ষুন্ন হয়েছে। তখন বিএনপি নেতাকর্মীরা তাকে অনেকবার সংবাদ প্রকাশ না করার জন্য হুমকি-ধামকি দিয়েছে। কিন্তু তিনি তা উপেক্ষা করে সত্য সংবাদ প্রকাশে আপোষহীন ছিলেন। সংবাদ প্রকাশে রাজনৈতিক প্রতিহিংসার জেরে এই সাংবাদিকের বাসায় অন্যায়ভাবে অতর্কিত হামলা, ভাংচুর ও প্রাণনাশের হুমকী দিয়েছে। এসময় সাংবাদিক শামীম আহমদের মাতা বিএনপি নেতাকর্মীদের প্রতিবাদ করলে তারা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে হুমকি-ধামকি দেয়। তখন তারা ক্ষোভ প্রকাশ করে বলে সাংবাদিক শামীম আহমদ যেদিন তার স্ত্রী ও সন্তানকে নিয়ে দেশে আসবে সেদিন তাকে হত্যা করে লাশ গুম করে ফেলবে বলে ঘটনাস্থল ত্যাগ করে। এ ঘটনায় শামীম আহমদের পরিবার চরম নিরাপত্তাহীনতা ও আতংকের মধ্যে রয়েছে।
এ বিষয়ে একই বাসার বাসিন্দা সমকাল সিলেট ব্যুরো প্রধান সাংবাদিক মুকিত রহমানী বলেন, গত ৫ আগষ্ট রাতে হটাৎ করে সাংবাদিক শামীম আহমদের বাসায় বিএনপি কিছু নেতাকর্মীরা এসে হামলা, ভাংচুর চালিয়ে বাসার আসবাবপত্র তছনছ করে দেয়। তখন বাসায় থাকা লোকজন সুর চিৎকার দিলে বিএনপির নেতাকর্মীরা প্রাণনাশের হুমকি ধামকি দিয়ে চলে যায়।
ঘটনায় বিষয়ে কেওয়াপাড়ার স্থানীয় বাসিন্দা সুমন আহমদ জানান, জুলাই-আগষ্ট গণঅভূত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বিএনপি, যুবদল, ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীরা কেওয়াপাড়া এলাকায় সাংবাদিক শামীম আহমদের হামলা, ভাংচুর করেছে। তখন আমি সুর-চিৎকার শুনে ঘটনাস্থলে যায়। সেখানে গিয়ে দেখি শামীমের বাসায় হামলা, ভাংচুর করে আসবাবপত্র, জানালার গ্লাস গুড়িয়ে দেওয়া হয়েছে। শামীমের পরিবারের লোকজনের চিৎকারে বিএনপির নেতাকর্মীরা শামীম ও তার স্ত্রীকে মেরে ফেলার হুমকি দেয়।
এ ঘটনায় সাংবাদিক শামীম আহমদের মায়ের সাথে যোগাযোগ করা হলে তিনি কান্নাজড়িত কন্ঠে বলেন, আমার ছেলে প্রবাসে থাকা অবস্থায় হটাৎ করে বিএনপির কিছু নেতাকর্মীরা আমার বাড়িতে হামলা ও ভাংচুর চালিয়েছে। আমি তাদের প্রতিবাদ করলে তারা আমাকে ভয়ভীতি প্রদর্শন, হুমকি-ধামকি বলে যে, আমার ছেলে দেশে আসলে তারা তাকে হত্যা করবে বলে হুমকি দেয় চলে যায়। এঘটনায় আমি আমার প্রবাসী ছেলের পবিরার নিয়ে বিএনপি নেতাকর্মীদের ভয়ে নিরাপত্তাহীনতায় রয়েছি।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জের ফোনে একাদিকবার ফোন দিলে তিনি রিসিভ করেননি।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302