
স্টাফ রিপোটার: সামাজিক যোগাযোগ মাধ্যমে ইসলাম এবং শেষ নবী মুহাম্মদ (সা:) কে কটুক্তির দায়ে সিলেটে রবি দাস নামে এক হিন্দু যুবককে পিঠিয়ে হত্যা করা হয়েছে৷ ঘটনাটি ঘটেছে সিলেটের জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের 'বটতলা' বাজারে।
জানা যায়,হিন্দু ধর্মালম্বী যুবক রবি দাস একই ইউনিয়নের বিবেক আনন্দ দাসের ছেলে। ৫ আগষ্ট পরবর্তী পরিস্থিতির সমালোচনা করে সে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বেশ কয়েকটি পোষ্ট শেয়ার করে৷ এর মধ্যে দু'টি পোষ্টে সে ইসলাম ধর্ম এবং শেষ নবী মুহাম্মদ (সা:) সম্পর্কে আপত্তিকর শব্দচয়ন করে। তার এসব লেখনী এলাকার ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত হানে।
গতকাল বিকেলে স্থানীয় 'বটতলা' বাজারে রবিদাসকে একা পেয়ে তার উপর চড়াও হয় মাদরাসা শিক্ষার্থীরা। এসময় আশপাশের মুসলিম যুবকরাও এসে রবি দাসের উপর চালানো হামলায় অংশগ্রহণ করে। উত্তেজিত জনতার বেদড়ক পিটুনীতে রবি দাস ঘটনাস্থলেই মারা যায়৷
এ ঘটনায় গতকাল থেকে জৈন্তাপুরে আলোচনা-সমালোচনা চলছে। বায়বীয় অভিযোগে নিরীহ হিন্দু পরিবারের একজন যুবককে প্রাণে হত্যার ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না কেউ কেউ৷ অবশ্য স্থানীয় বিএনপি-জামায়াতের নেতারা এই ঘটনাকে 'হত্যা' বলতে নারাজ। তাদের দৃষ্টিতে এটি গণপিটুনি।
রাজনৈতিক নেতৃত্ব ও পুলিশের ভাষ্যমতে, নিহত যুবক ইসলাম এবং শেষ নবী সম্পর্কে কটুক্তি করার কারণে জনগণ তার উপর ক্ষোব্ধ ছিল। ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে বটতলা বাজারে তার উপর হামলা হয়েছে। এবং দূর্ভাগ্যজনকভাবে সে মারা গেছে।
এদিকে ঘটনাটিকে 'পরিকল্পিত হত্যাকান্ড' বলে দাবী করছে নিহত রবি দাসের পরিবার। তার বোন,এনজিও সংস্থা ব্রাক এর স্বাস্থ্যকর্মী হেমা রানী দাস অভিযোগ করে বলছেন,'উগ্রবাদীরা আমার ভাইয়ের বিরুদ্ধে ধর্ম অবমাননার মিথ্যা অভিযোগ এনে তাকে পিটিয়ে হত্যা করেছে। এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড। তিনি এ ঘটনার সুষ্ট তদন্ত ও দোষীদের বিচার দাবী করেন৷
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302