নিজস্ব প্রতিবেদক: বালাগঞ্জ উপজেলার আদিত্যপুর গ্রামের সুজিত দেবের জমির দলিল জোরপূর্বক চিনিয়ে নেওয়ার সংবাদ পাওয়া যায়।
এলাকায় গিয়ে জানা যায়, দেলোয়ার হুসেনের ছেলে শাহীন মিয়া তার দলবল নিয়ে সুজিত দেবের বাড়িতে যায় এবং তার সারাজীবনের জমানো টাকা দিয়ে খরিদ কৃত যায়গার দলিল তাকে দিয়ে দিতে বলে এই জমির মালিক নাকি সে এতে সুজিত দেব দলিল দিতে অস্বীকৃতি জানালে সে সাথে সাথে তার সাথে থাকা পিস্তল বের করে মাথায় ঠেকিয়ে বলে যে,ভালয় ভালয় বলছি দলিলটি দিয়ে দে অন্যতায় ঘরের ভেতর তোদের সবাইকে বেধে রেখে আগুনে পুড়িয়ে মেরে ফেলব। ভয়ে তিনি দলিল তাকে দিয়ে দেন। এর কিছু সময় পরেই তিজি অজ্ঞান হয়ে পরেন। আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। তারপর জানা যায় তিনি বড় ধরনের স্টোক করেছেন এবং তার ডান দিক পুরোপুরি অবস হয়ে যায়।
তার মেয়ে শ্রাবণী দেবের সাথে কথা বললে তিনি জানান, এই ঘটনার পর আমি শাহীনের পিতা দেলোয়ার হুসেনের কাছে গিয়ে বিচার প্রার্থী হই সেখানে শাহীনের দলের লোকেরা আমাকে অকত্য ভাষায় গালিগালাজ করতে থাকে এবং বলে যে তর এত বড় সাহস তুই ভাইয়ের নামে বিচার নিয়ে এসেছিস। যদি তর ভাল চাস তাহলে এই বিষয় নিয়ে আর কোন ধরনের বাড়াবাড়ির চেষ্টা করবেনা যদি কোন ধরনের চেষ্টা করিস তাহলে এর পরিনাম খুবই ভয়ানক হবে। তার পর থেকেই শাহীন মিয়া আমার সাথে রাস্তাঘাটে খুবই খারাপ আচরণ করে অশ্লীল কথাবার্তা বলে। প্রত্যেকটা মূহুর্ত আমি সহ আমার পরিবার আতঙ্খের মধ্যে জীবন যাপন করতেছি।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302