
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলা যুবলীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী মোঃ সিমন মিয়ার বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। গত ০৭ আগষ্ট ২০২৪ তারিখে মোঃ সিমন মিয়ার বাড়ি দরবেশপুর গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ৫ আগস্ট বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগের পর বিএনপি- জামাতের নেতাকর্মীরা একযোগে সারাদেশে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের বাড়িঘর, ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর, অগ্নিসংযোগ ও হামলা করে। এরই ধারাবাহিকতায় নবীগঞ্জ উপজেলা যুবলীগ নেতা মোঃ সিমন মিয়ার বাড়িতে হামলা ও ভাংচুর করা হয়।বিএনপি-জামাতের নেতাকর্মীরা সন্ত্রাসীরূপে মোঃ সিমন মিয়ার খুঁজে তার বাড়িতে যায়। এ সময় তারা তাকে বাড়িতে না পেয়ে তার ঘরের মূল্যবান জিনিসপত্র ভাংচুর করে। শুধুমাত্র যুবলীগের রাজনীতি করার অপরাধে তার বাড়িতে অতর্কিত হামলা, ভাংচুর করা হয়। এসময় হামলাকারীদের হাতে ধারালো দেশীয় অস্ত্র ছিলো। তারা চিৎকার দিয়ে মোঃ সিমন মিয়াকে খুঁজিতে থাকে। তারা তাকে যেখানে পাবে প্রাণে মেরে ফেলবে বলে হত্যা হুমকি দিয়ে বাড়ি থেকে চলে যায়।
ঘটনার বিষয়ে মোঃ সিমন মিয়ার মা মোছাঃ সাবনেহার এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, বিএনপি-জামাতের ক্যাডারা আমার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে। আমার ছেলে যুবলীগের রাজনীতির সাথে জড়িত ছিল বলে হামলা ও ভাংচুর করা হয়েছে। বর্তমানে স্থানীয় বিএনপি জামাতের ক্যাডারদের ভয়ে আমি এবং আমার পরিবার চরম আতংকের মধ্যে বসবাস করছি।
ঘটনার বিষয়ে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, যুবলীগ নেতা মোঃ সিমন মিয়ার বাড়িতে হামলা ও ভাংচুরের খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302