গাজীপুর প্রতিনিধি: বিগত ৫ই আগষ্ট গাজীপুরের ৪৫নং ওয়ার্ডের মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ এশাকুর রহমান আনন্দ এর মিরাশপাড়া মার্কেটের ৫টি দোকানে হামলা ভাংচুরের ঘটনার খবর পাওয়া গেছে। একই সাথে উক্ত ছাত্রলীগ নেতার বাড়ীতেও হামলার ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মোঃ এশাকুর রহমান আনন্দ গত ৫ই আগষ্টের ছাত্রদের সরকার বিরোধী আন্দোলনে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পক্ষে আন্দোলনরত ছাত্রদের উপর নির্বিচারে হামলা চালায়। এরই সূত্রে ধরে সরকার পতনের পর বিক্ষুব্ধ ছাত্ররা এবং বি,এন,পি এবং এর অঙ্গ সংগঠন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের কর্মীরা প্রথমে গাজীপুরের ৪৫নং ওয়ার্ডের মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ এশাকুর রহমান আনন্দ এর বাড়ীতে হামলা চালায়। এক পর্যায়ে তাকে বাসায় না পেয়ে মিরাশপাড়া মার্কেটের তার ৫টি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাংচুর চালায় বলে জানা যায়।
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302