• ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

সিলেট নগরীতে বাসাবাড়িতে হামলা ও অগ্নিসংযোগ, মহিলা আহত

admin
প্রকাশিত আগস্ট ১১, ২০২৪

স্টাফ রিপোর্টার:: এবার সিলেট নগরীর বাগবাড়ি এলাকায় বিমল কপালী নামের এক ব্যাক্তির বাসায় হামলা, ভাংচুর ও আগুন দেওয়া হয়েছে। পুর্বের বিরোধের জেড়ে গত বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাগবাড়ির ৩৪১ নম্বর বাসায় হামলা ও আগুন দেওয়া হয়। ওই সময় বাসার বাসিন্দা বিমলের স্ত্রী সুলেখা রানী কপালী আহত হয়েছেন। তিনি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিমল কপালী জানিয়েছেন তার বড় ছেলে বিশ্বজিৎ কপালীর সাথে জামায়াতে ইসলামীর নেতা আখতার হোসেনের বোনের প্রেমের সম্পক ছিল। প্রেম সংক্রান্ত কারণে হামলা ও আগুন দেওয়ার হয়েছে। তিনি জানান জামায়াত নেতা আখতারের বোন শেখ তানিয়া আক্তার শিমুর সাথে সম্পর্কের কারণে হয়রানী করা হয়ে আসছিলেন। হয়রানীর কারণে তার ছেলে বিশ্বজিৎ বর্তমানে দেশছাড়া হয়েছেন। আখতার হোসেন দলবল নিয়ে গত বৃহস্পতিবার বাসায় হামলা ও আগুন লাগিয়ে দেন বলে জানান বিমল। তিনি দাবি করেন তার পরিবারের সদস্যদের মারধর ও আসবাবপত্র ভাংচুর করে সন্ত্রাসীরা। যাওয়ার সময় হত্যার উদ্দেশ্যে ঘরে আগুন ধরিয়ে দেয়।

এদিকে ঘটনার পর সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বিমল কপালী। অভিযোগটি নথিভুক্ত করা হয়নি। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জিয়াউল হক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় একটি অভিযোগ পেয়েছেন উল্লেখ করে জানান তদন্ত সাপেক্ষে মামলা রেকর্ড করা হবে।

হামলার অভিযোগ বিষয়ে সিলেট মহানগরী জামায়াত ইসলামীর নেতা আখতার হোসেন জানিয়েছেন হামলার কে বা কারা ঘটনা ঘটিয়েছে তিনি অবগত নয়। তার বোনের সাথে সম্পর্কের বিষয়ে তিনি কথা বলতে চান নি।

এদিকে হামলা ও অগ্নিসংযোগের পর সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের লোকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। আজ মহানগর হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ ঘটনার নিন্দা ও জড়িতদের গ্রেপ্তার দাবি করে বিবৃতি দিয়েছে। মহানগর সভাপতি মৃত্যুঞ্জয় ধর ভোলা এ বিবৃতি দেন।