• ১লা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৬ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১২ই রমজান, ১৪৪৭ হিজরি

লিলু মিয়া হত্যা মামলায় সন্দেহাতীতভাবে একজন গ্রেফতার, স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান

admin
প্রকাশিত আগস্ট ১৬, ২০২৪

নিজস্ব প্রতিবেদক : লিলু মিয়া হত্যা মামলায় জড়িত সন্দেহে বাবুল আহমদ কে গ্রেফতার করার সংবাদ পাওয়া যায়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান যে, মামলা দায়ের হওয়ার পর থেকে জড়িতদের গ্রেফতার করতে আমরা গুপ্তচর নিয়োগ করি। এরই ধারাবাহিকতায় গত কাল আমাদের নিয়োগকৃত গুপ্তচরের মাধ্যমে জানতে পারি বাদির সন্দেহভাজন একজন বাবুল আহমদ ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও নামক স্থানে তার আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে রয়েছে। আমাদের থানার ফোর্স ও ফেঞ্চুগঞ্জ থানার পুলিশের সহায়তায় রাত আনুমানিক ১০: ২০ মিনিটের দিকে তাকে মাইজগাঁও থেকে গ্রেফতার করতে সক্ষম হই। তাকে থানা হেফাজতে এনে ব্যপক জিজ্ঞাসাবাদে হত্যার সাথে সে এবং স্বপন কুমার দাস, সুলতান আহমদ, সামছুদ্দিন, সাগর দেব জড়িত থাকার কথা স্বীকার করে। তারা ৫(পাঁচ) জন মিলে লিলু মিয়াকে পূর্ব শত্রুতার জের ধরে হত্যা করেছে বলে জানায়। পলাতক আসামীদের গ্রেফতার করতে আমাদের সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। আসাকরি খুব শীগ্রই তাদেরকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসতে পারব। উল্লেখ্য যে বিগত ১৪/০৮/২০২৪ ইংরেজি তারিখে লিলু মিয়াকে তার নিজ ব্যবসা প্রতিষ্ঠান ইকরা ভেরাইটিজ ষ্টোরে কুপিয়ে হত্যা করা হয়। পরবর্তীতে তার স্ত্রী মোছা: শেফালী খানম বাদি হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন।