
নিজস্ব প্রতিবেদক : শ্রীমঙ্গল থানাধীন ভূনবীর বাজারে বালু উত্তোলন কে কেন্দ্র করে সংঘর্ষে মনির ইসলাম (২৮) নিহত হওয়ার খবর পাওয়া যায়।
এই বিষয়ে জানতে চাইলে নিহত মনির ইসলামের চাচা মো: মিরাজ ইসলাম জানান, গতকাল সকাল থেকে আমি শ্রমিক দিয়ে আমাদের পাশের ছড়া থেকে বালু উত্তোলন করছিলাম। শ্রমিকদেরকে কাজে লাগিয়ে আমি বাড়িতে চলে আসি তার কিছু সময় পর আমার কাছে খবর আসে যে সেখান থেকে বালু উত্তোলন করতে নিষেধ করা হয়েছে। তখন আমি ও আমার ভাতিজা সেখানে যাই গিয়ে বাধা প্রদান কারী দের বুঝিয়ে বলি কিন্তু তারা এসব কথা না শুনে আমাদেরকে অকত্য ভাষায় গালিগালাজ করতে থাকে। তখন আমার ভাতিজা বলে যে আমরা ছড়া থেকে বালু উত্তোলন করতেছি তাতে তোমাদের সমস্যা কি এই কথা বলা মাত্রই পূর্ব পরিকল্পিত ভাবে আমাদেরকে বেধড়ক মারপিট শুরু করে। এক পর্যায়ে আমার ভাতিজার মাথায় বন্দুক দিয়ে গুলি করলে সাথে সাথে মাঠিতে লুটিয়ে পরে যায়। তখন আমাদের আর্তচিৎকার শুনে আশপাশের ব্যবসায়ীরা এগিয়ে আসলে তারা সেখান থেকে পালিয়ে যায়। মুমূর্ষ অবস্থায় আমার ভাতিজাকে নিয়ে মেডিকেল গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান যে ৮ জনের নাম উল্লেখ পূর্বক একটি হত্যা মামলা দায়ের করেছেন আসামীরা হলেন আব্দুল আহাদ, পার্থ শক্তি পাল,জামাল উদ্দিন, সমসের আলী, বশির আহমদ, আনোয়ার হোসেন,জগদীশ দাস,মনির উদ্দিন।