• ২৮শে ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ , ১৫ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ , ১১ই রমজান, ১৪৪৭ হিজরি

দক্ষিণ সুরমার লালাবাজারে সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী রফিক আলী খুন, মামলা দায়ের

admin
প্রকাশিত সেপ্টেম্বর ৩, ২০২৪
দক্ষিণ সুরমার লালাবাজারে সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী রফিক আলী খুন, মামলা দায়ের

নিজস্ব প্রতিবেদন: সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার লালাবাজার এলাকার নিজগাঁও গ্রামের বশির মিয়ার ছেলে স্হানীয় লালা বাজারের ফার্ণিচার ব্যবসায়ী রফিক আলী গত রবিবার রাত আনুমানিক ৯ ঘটিকার সময় সন্ত্রাসী হামলায় নির্মমভাবে খুন হন। ঘটনাস্থলে গিয়ে জানা যায় গত ১ (এক) সেপ্টেম্বর রোজ রবিবার রাত আনুমানিক ৯ (নয়) ঘটিকার সময় ব্যবসায়ী রফিক আলী তাহার দোকান বন্ধ করে লালাবাজার ল্যান্ডমার্ক কমপ্লেক্সের সামনে আসা মাতই কয়েকজন যুবক মোটরসাইকেল নিয়ে রফিক আলী’র উপর অতর্কিত হামলা চালায়। তাকে এলোপাতাড়িভাবে কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। পরে আশপাশে থাকা কয়েকজন পথচারী থাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।

বাজারের কয়েকজন ব্যবসায়ীর সাথে যোগাযোগ করে জানা যায়, রফিক আলী বিএনপির একজন সক্রিয় কর্মী ছিল। তাই স্হানীয় এলাকার মানুষের ধারণা রফিক আলী বিএনপির দলীয় গ্রুপিংয়ের কোন্দলে খুন হয়েছেন। এই খুনের ঘটনায় রফিক আলী পিতা বশির মিয়া বাদী হয়ে দক্ষিণ সুরমা থানায় ১৭ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মামলা আসামী হলেন, আতিক মিয়া, তাজুল ইসলাম, মোঃ জুয়েল আহমেদ, লিটন মিয়া, মোঃ রুবেল আহমদ, তাহের আলম, আব্দুল জলিল মেম্বার, ফয়সল আহমদ, সাজ্জাদ মিয়া, শাহাবুদ্দিন তালুকদার, সাহেদ আহমেদ, বিকাশ চন্দ্র নাথ, মনির মিয়া, গৌরাঙ্গ দাশ, আবুল হোসেন, শাহিন আলী, পংকি মিয়া প্রমূখ।