
স্টাফ রিপোর্টার: বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হবিগঞ্জের সদর উপজেলায় হেফাজতে ইসলামের নেতার পরিচালিত মাদরাসায় হামলার অভিযোগে ১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যবসায়ীর নাম মো:ইমরান মিয়া। তিনি হবিগঞ্জ সদর উপজেলার 'রিচি' গ্রামের মৃত কাজল মিয়ার ছেলে।গত রাতে নিজ বাসায় অভিযান চালিয়ে পুলিশ তাকে আটক করে।
মামলার এজাহার সূত্রে জানা যায়,গত ৪ আগষ্ট আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন চলাকালে আটক মো:ইমরান মিয়ার নেতৃত্বে স্থানীয় একটি মাদরাসায় হামলা চালানো হয়।আক্রান্ত মাদরাসার প্রতিষ্ঠাতা এবং পরিচালক হেফাজতে ইসলামের নেতা মাওলানা আবু সালেহ সাদী।
তিনি মাদরাসায় হামলা এবং আবু রায়হান সহ তার কয়েকজন শিক্ষার্থীকে আহত করার অভিযোগে গত ১৬ সেপ্টেম্বর সদর থানায় একটি মামলা দায়ের করেন৷ মামলায় মো:ইমরান মিয়া সহ স্থানীয় আওয়ামীলীগ,যুবলীগ ও ছাত্রলীগের ১৩/১৪ জনকে আসামী করা হয়েছে।
জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক জানান,ইমরান মিয়াকে গোপন সংবাদের ভিত্তিতে তার বাসা থেকে গ্রেফতার করা হয়েছে। আজ ছুটির দিন হওয়ায় তাকে চেম্বার জজের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। মামলার বাকী আসামীদেরকেও গ্রেফতারের চেষ্টা চলমান রয়েছে৷
Editor: Shahin Ahmed & Sadrul Islam Lukman
Office: Hoque Super Market, 3rd Floor, Zindabazar, sylhet.
Email: ekusheynet.syl@gmail.com
Contact: 01739447302